maku class 7 question answer । মাকু গল্পের প্রশ্ন উত্তর দ্বিতীয় তৃতীয় অধ্যায়


মাকু গল্পের দ্বিতীয় অধ্যায় - এর সারাংশ 

সোনারা কালিয়ার জঙ্গলে ঢুকতে যাবে এমন সময় ঘড়িওয়ালা তাদেরকে ডেকে মাকু সম্পর্কিত একটা করে লিফলেট দিল। তা ছাড়া মাকুকে দেখতে কেমন তাও বলে দিল। তারা দুই বোন বনের ভিতর গিয়ে একটি ছোটো নদীর ধারে উপস্থিত হল। সেখানে জল ও খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে তারা দেখল সার্কাসের এক সং সার্কাসের জন্তুদের জল খাওয়াতে এনেছে। এখানেই তাদের দেখা হল মাকুর সঙ্গে। মাকুর সঙ্গে তাদের বন্ধুত্ব হয়ে গেল। মাকু তাদের নিয়ে জালের বাইরে সরাইখানাতে খাওয়াতে নিয়ে গেল।

১. শূন্যস্থান পূরণ করো।

১.১. তাই দেখে টিয়া ____ জুড়ে দিল।

১.২. টিয়াও _____ দিয়ে চোখ মুছল।

উত্তর। তাই দেখে টিয়া মহাকান্না জুড়ে দিল।

উত্তর। টিয়াও হ্যান্ডবিল দিয়ে চোখ মুছল।

১.৩. এ যে ____ সে-বিষয়ে কোনো সন্দেহই নেই। 

উত্তর। এ যে মাকু সে-বিষয়ে কোনো সন্দেহই নেই। 

১.৪. ভেতরে যে ____ দেওয়া সেটা বেশ বোঝা গেল।

উত্তর। ভেতরে যে কবজা দেওয়া সেটা বেশ বোঝা গেল।

১.৫. এমনি করে একটু চলেই ওরা বটতলার ___ পৌঁছে গেল।

উত্তর। এমনি করে একটু চলেই ওরা বটতলার সরাইখানায় পৌঁছে গেল।

২. সংক্ষেপে উত্তর দাও:

২.১. মাকুকে দেখতে কেমন?

উত্তর। মাকুর মাথায় সুন্দর লালচে চুল। ছাই রঙের চকচকে চোখ আর নাকের উপর বড়ো তিল।

২.২. কালিয়ার বন কেমন? সংক্ষেপে বর্ণনা দাও।

উত্তর। কালিয়ার বনের গাছগুলি খুব বড়ো বড়ো। মাথার উপর তারা শামিয়ানা খাটিয়ে রেখেছে। পাতার ফাঁক দিয়ে এখানে ওখানে রোদ এসে পড়ছে। শুকনো পাতা পড়ে পায়ের নীচে গালচে হয়ে গেছে। নানারঙের ফুল ফুটেছে। চারিদিকে একটা সবুজ আলো ছড়িয়ে আছে।

২.৩. সার্কাসের দলটিতে কী কী ছিল?

উত্তর। সার্কাসের দলটিতে দুটি ঘোড়া, দুটি বাঁদর, একটি ছাগল, দুটি কুকুর ও দুটো ভালুক ছিল। তাদের সঙ্গে ছিল একটা সং।

৩.অতি-সংক্ষিপ্ত উত্তর দাও:

৩.১. মাকুর হাতের পায়ের নখের তলায় কী লাগানো আছে?

উত্তর। মাকুর হাতের পায়ের নখের তলায় রাডার যন্ত্র লাগানো আছে।

৩.২. রাডার যন্ত্র দিয়ে মাকু কী করে?

উত্তর। রাডার যন্ত্র দিয়ে মাকু ধাতু খুঁজে বের করে।

৩.৩. ঘড়িওয়ালা এখন কী নিয়ে ঘুরে বেড়াচ্ছে?

উত্তর। ঘড়িওয়ালা এখন কতগুলো কাপড়, কাগজ আর কাঠ নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

৩.৪. ঘড়িওয়ালার দেওয়া হ্যান্ডবিলটা কী রঙের ছিল।

উত্তর। ঘড়িওয়ালার দেওয়া হ্যান্ডবিলটা গোলাপি রঙের ছিল।

৩.৫. সোনা ও টিয়াকে কে কোলে করে নিয়ে গেল? 

উত্তর। সোনা ও টিয়াকে মাকু কোলে করে নিয়ে গেল।

৩.৬. সার্কাসের সং-এর পোশাকের রং কী ছিল?

উত্তর। সার্কাসের সং-এর পোশাকের রং ছিল আধখানা নীল ও আধখানা লাল।



মাকু গল্পের প্রশ্ন উত্তর  তৃতীয় অধ্যায়

  মাকু গল্পের  তৃতীয় অধ্যায় এর সারাংশ 

সোনা, টিয়া মাকু আর সং-এর সঙ্গে গিয়ে উঠল হোটেলওয়ালার কাছে। হোটেলের এলাহি ব্যাপার। গাছ থেকে লন্ঠন ঝুলছে, গুঁড়ির উপর তক্তা ফেলে খাওয়াদাওয়া চলছে। হোটেলওয়ালা তাদের সুরুয়া আর শালপাতাতে একতাড়া রুটি এনে দিল। ওরা খেয়ে নিল। হোটেলওয়ালা ওদেরকে একবেলার চাকরিতে রেখে নিল। তার বদলে তাদের খেতে ও থাকতে দেবে। টিয়া সেসময় মাকুর কথা প্রায় বলে ফেলেছিল দেখে সোনা তাকে থামিয়ে দেয়। হোটেলওয়ালার সুরুয়া অপূর্ব খেতে। তারপর সার্কাসের লোকেরা তাদের দড়ির খেলা অভ্যাস করল। তারপর সোনারা শুয়ে পড়ল। পরদিন সকালে মাকুকে দেখতে না-পেয়ে সোনা প্রথমে ঘাবড়ে গিয়েছিল। তারপর দেখল মাকু ঠিকই আছে। সেইদিন সকালে জাদুকর জাদুর খেলা দেখাতে আসবে। পাছে মাকু পরিকে দেখে আবার কষ্ট পায় তাই সোনা মাকুকে জোর করে হোটেলওয়ালার ফাঁদপাতা স্থানে খরগোশ পড়েছে কি না তা দেখতে পাঠিয়ে দিল। ইতিমধ্যে জাদুকর খেলা দেখাতে এল। 
১. শূন্যস্থান পূরণ করো:
১.১. গাছের থেকে খানকতক____ ঝুলছে। উত্তর। গাছের থেকে থানকতক লণ্ঠন ঝুলছে।
১.২. ____ বাটিতে সুরুয়া আর শালপাতাতে রুটি এনে দিল।


উত্তর। কাঠের বাটিতে সুরুয়া আর শালপাতাতে ত্রুটি এনে দিল।

১.৩ ওরা ____ লোক, বিদ্যা ভুলে গেলে খাবে কী।

উত্তর। ওরা সার্কাসের লোক, বিদ্যা ভুলে গেলে খাবে কী।

১.৪ ____রান্না খরগোশের রান্না একবার খেয়ে দেখো।

উত্তর। মালিকের রান্না খরগোশের রান্না একবার খেয়ে দেখো।

১.৫. ছিঃ কাঁদে না, আজ যে আমার __। 

উত্তর। ছিঃ কাঁদে না, আজ যে আমার জন্মদিন।

২. সংক্ষেপে উত্তর দাও :

২.১. হোটেলে সোনা ও টিয়া কী কী খেয়েছিল? 

উত্তর। হোটেলে সোনা ও টিয়া রুটি আর সুরুয়া খেয়েছিল।

২.২. হোটেলওয়ালার বর্ণনা দাও।

 উত্তর। হোটেলওয়ালার ঝুলো গোঁফ এবং মোচ ছাই রং-এর দাড়িতে ঢাকা।

২.৩. ওদের সঙ্গে যারা হোটেলে খাচ্ছিল তারা কোথাকার লোক? 

উত্তর। তারা সার্কাসের লোক।

২.৪. রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল? 

উত্তর। রাতে সোনারা গাছের কোঠোরে ঘুমিয়েছিল।

২.৫. মাকুকে সোনা কোথায় পাঠিয়ে দেয়? 

উত্তর। মাকুকে সোনা খরগোশের কাছে পাঠিয়ে দেয়।

৩. হোটেলটির একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও।

উত্তর। হোটেলে একটা গাছ। গাছের ডাল থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছে। বটগাছের নীচু নীচু ডালে লোকে পা ঝুলিয়ে বসে আছে। গাছ থেকে রাশি রাশি ঝুরি নেমেছে। গাছের গোড়ায় পাথরের উনুনে রান্না হচ্ছে। গাছের গুঁড়ির উপর কাঠের তত্তা ফেলে খাওয়াদাওয়া চলছে।

৪. সার্কাসের লোকেরা জঙ্গলে থাকে কেন?

উত্তর। সার্কাসের অধিকারীমশাই সার্কাসের জন্য ঝাড়বাতি কিনে, সকলের জন্য নতুন পোশাক বানিয়ে, চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে, খেলা শুরু হবার আগেই কোনো জিনিসের দাম না-দিয়ে পালিয়ে গিয়েছে। এখন অধিকারীমশাই নিখোঁজ, তাই ওদের নামেই পরোয়ানা বেরিয়েছে। তাই সার্কাসের লোকেরা জঙ্গলে থাকে।

আরও পড়ুন 

মাকু গল্পের প্রশ্ন উত্তর প্রথম অধ্যায়

মাকু গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ পঞ্চম অধ্যায়


cover topics


class 7 bengali maku question answer
class 7 maku question answer pdf
dadi maa lesson class 7 question answer
class 7 question answer

মাকু গল্পের প্রশ্ন উত্তর
মাকু গল্পের প্রশ্ন উত্তর তৃতীয় পর্ব
মাকু গল্পের বিষয়বস্তু
মাকু গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায়
সপ্তম শ্রেণীর মাকু গল্প
মাকু গল্পের প্রশ্ন উত্তর নবম অধ্যায়


মন্তব্যসমূহ