মাকু । maku । class 7 । প্রশ্ন উত্তর

মাকু
       লীলা মজুমদার
মাকু । maku । class 7 । প্রশ্ন উত্তর 



সোনা-টিয়া দুই বোন। তারা স্কুলে পড়ে। কালিয়ার বনকে ভয় পায় না। তাদের আম্মা তাদের বন সম্পর্কে যতই সাবধান করে, তারা ততই বনের দিকে যেতে চায়। তাদের বাড়িতে তাদের পিসি আসছে পিসির ছেলের জন্য নতুন পুতুল আসছে।তাদের জন্য আসছে না। তাই তাদের ভীষণ রাগ। একদিন দুপুরে বাড়িতে তেমন বড়ো কেউ না থাকার সুবাদে তারা দুই বোন ফালিয়ার বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে দেখা হয় এক ঘড়িওয়ালার সঙ্গে। যে তার ঘড়ির যন্ত্র দিয়ে একটা মানুষ বানিয়েছে। যা এখন তাকেই খুঁজে বেড়াচ্ছে। সে সেই যন্ত্র খুঁজতে তাদের দুই বোনকে যেতে বলে।




১. শূন্যস্থান পূরণ করো।
১.১ ____ বন থেকে কেউ আস্ত ফেরে না।
১.২. ওরা ওই রকম দিদি, বড্ড ___ |
উত্তর। কালিয়ার বন থেকে কেউ আস্ত ফেরে না।
উত্তর। ওরা ওই রকম দিদি, বড্ড অলবড্ডে।
১.৩ গলির মোড়ে বড়ো রাস্তা তারপর __ , তারপর ___। 
উত্তর। গলির মোড়ে বড়ো রাস্তা, তারপর গির্জা, তারপর গোরস্থান।
১.৪. আমরা ___ বনে যাচ্ছি।
উত্তর। আমরা কালিয়ার বলে যাচ্ছি।
১.৫. বড়ো ভালো ___ বানায় আমার মা।
উত্তর। বড়ো ভালো সরুচাকলি বানায় আমার মা।
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১. কোথা থেকে কেউ আস্ত ফেরে না?
উত্তর। কালিয়ার বন থেকে কেউ আস্ত ফেরে না।
২.২. কে কালিয়ার বনে গোরু খুঁজতে গিয়েছিল?
উত্তর। আম্মার মামাতো পিসেমশাই কলিয়ার বনে গোৰু খুঁজতে গিয়েছিল।
২.৩. সোনাদের বাড়িতে কারা আসবে?
উত্তর। সোনাদের বাড়িতে সোনার পিসি, পিসেমশাই ও পিসির খোকা আসবে।
২.৪. ঘড়িওয়ালা কী বানিয়েছে এবং তার নাম কী দিয়েছে?
উত্তর। ঘড়িওয়ালা ঘড়ির যন্ত্র দিয়ে একপ্রকার রোবোট বানিয়েছে। তার নাম দিয়েছে মাকু। 
২.৫. মাকুর চাবি দেবার জায়গাটি কেমন?
উত্তর। মাকুর চাবি দেবার জায়গাটি ছোটো। মাকুর পিঠের মধ্যিখানে বসানো। কান খুসকি দিয়ে ঘোরাতে হয়।
২.৬. মোড়ল কী বলেছিল?
উত্তর। মোড়ল বলেছিল পিসেমশাইয়ের বাঁচার কথাই ছিল না নেহাত কানের কাছ দিয়ে ঘেঁষে কোনো মতে বেরিয়ে গেছে।
২.৭. পানুয়া কে?
উত্তর। তোতাদের আয়ার ছোটো ভাইয়ের নাম পানুয়া।
২.৮. সার্কাসের জাদুকর কী দেখাল?
উত্তর। সার্কাসের জাদুকর বাঁশি বাজিয়ে জাদুর রাজকন্যে দেখাল।
২.৯. আম্মা নিজের চোখে কী দেখা?
উত্তর। কালিয়ার বনের ভয়ংকরের গা থেকে গুলি ঠিকরে পড়া নিজের চোখে দেখা।
২.১০. আম্মার উঠতে-বসতে কষ্ট হয় কেন? 
উত্তর। আম্মার পায়ে গুপো, তাই উঠতে-বসতে কষ্ট হয়।
২.১১. কালিয়ার বন সম্পর্কে দু-চারটি বাক্য লেখো।
উত্তর। কালিয়ার বন হল, সোনা-টিয়াদের গ্রামের প্রান্তে অবস্থিত বন। সেই বন সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে।সেখানে গেলে কেউ ফেরে না। যারা ফেরে তারা অসুস্থ হয়ে পড়ে।
২.১২ সোনাদের বাড়ি থেকে কালিয়ার বন অবধি যাবার রাস্তার বর্ণনা দাও।
উত্তর। সোনাদের বাড়ির গলি পেরিয়ে বড়ো রাস্তা, তারপর গির্জা, তারপর গোরস্থান। এই গোরস্থানের শেষে শুনশুনির মাঠ। সেই শুনশুনির মাঠ পেরোলে তবে কালিয়ার বন।
২.১৩ ঘড়িওয়ালার তৈরি করা যন্ত্র মাকু'র সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তর। ঘড়িওয়ালার তৈরি করা 'মাকু' হল যন্ত্রমানব। ঘড়িওয়ালা তাকে ঘড়ির যন্ত্র দিয়ে বানিয়েছে। সে মানুষের মতো দেখতে এবং মানুষের মতোই সমস্ত কাজ করতে সক্ষম। কেবল সে হাসতে বা কাদতে পারে না।

আরও পড়ুন --

মাকু গল্পের প্রশ্ন উত্তর - দুই তিন  অধ্যায়

মাকু গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ পঞ্চম অধ্যায় 



cover topics

মাকু কী
মাকু কি কি করতে পারে 
মাকু কে
মাকু গল্পের প্রশ্ন উত্তর
মাকু গল্পের বিষয়বস্তু

maku class 7 question answer

মাকু pdf

মন্তব্যসমূহ