গাধার কান
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
শব্দার্থ: রণসজ্জা-যুদ্ধের সাজ। রেষারেষি- বিদ্বেষপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। কাতার- শ্রেণি, পঙ্ক্তি। তুক- জাদুমন্ত্র,বশীকরণের প্রকরণ। কোমরবন্ধ – বেল্ট। উসকোখুসকো- রুক্ষ, অবিন্যস্ত। বিষম-দুঃখিত, বিষণ্ণ। লোপাট—নিশ্চিহ্য,লুপ্ত। উপক্রম- সূত্রপাত, আরম্ভ। প্রতিজ্ঞা- শপথ, সংকল্প। স্কুল- বিদ্যালয়। ফাইনাল—চূড়ান্ত বা শেষ। ক্যাপটেন- অধিনায়ক। সর্বনাশ – মহাবিপদ। জার্সি–খেলার পোশাক। হন্তদন্তভাবে- ব্যাস্ত উৎকন্ঠিতভাবে। ঠাট্টা-তামাশা। অ্যাঙ্কলেট- পাকে রক্ষা করার বস্ত্র বিশেষ। রেফারি- খেলা পরিচালক। আটকানো- বাধা দেওয়া। মজবুত –শক্ত। বলা শক্ত- বলা কঠিন। গোলকিপার- গোলরক্ষক। হিমসিম -হয়রান। বিদ্যুৎবেগে- খুব দ্রুত গতিতে। চার্জ–আক্রমণ করা। ব্যাক – পিছনের দিকের খেলোয়াড়। কিক- লাথি মারা। ফাউল– নোংরা, (এখানে আঘাত করার অপরাধে শাস্তি)। পেনাল্টি- ক্ষতিপুরণ। অফসাইড– খেলার নিয়ম অনুযায়ী বিপক্ষ দলের খেলোয়াড়দের সীমার মধ্যে পিছনে থাকা। বেচারি-অসহায়। পাঁকালমাছ –যে মাছ পাঁকে থাকে। জটলা- বহুলোকের একত্র সমাবেশ। হিরো-নায়ক।
হাতে কলমে
১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
১.১. 'শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে'— এই সাড়া পড়ার কারণ কী?
উত্তর। শহরের দুটি নামি স্কুলের ফুটবল ম্যাচের কারণে সাড়া পড়ে গেছে।
১.২. 'এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি'— কোন দুই স্কুলের কথা বলা হয়েছে?
উত্তর। টাউন স্কুল ও মিশন স্কুলের কথা বলা হয়েছে।
১.৩. 'হিঃ হিঃ–তুক করা হল না'- বক্তা কে? কাকে সে এ কথা বলেছে? কখন বলেছে?
উত্তর। বস্তা হল টুনু। সে সমরেশকে এ কথা বলেছে। সমরেশ গাধা না-পেয়ে ফিরে এসে মাঠে নামবার সময় বলেছে।
১.৪. গল্পে ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ত কিছু শব্দ রয়েছে। যেমন- হাফ ব্যাক, রাইট ইন, গোল কিপার, সেন্টার ফরোয়ার্ড,ব্যাক-এশিয়া ইত্যাদি। আরও কিছু শব্দ তুমি গল্প থেকে খুঁজে নিয়ে লেখো। এ ছাড়াও নিজস্ব কিছু সংযোজনও করতে পারো।
উত্তর। গল্পে আছে—রেফারি, ব্যাক, গোল, কর্নার, কিক, হ্যাউল, পেনাল্টি, অফসাইড।
২. নীচের শব্দগুলি কোন্ মূল শব্দ থেকে এসেছে।
উত্তর। ভুরু- ভ্রু| গাধা- গর্ধব। দুপুর—দ্বিপ্রহর। চোখ—চক্ষু। বাঁশি- বংশী। পাঁচ- পঞ্চম।
৩.পদ-পরিবর্তন: সন্দেহ, সজ্জিত, সর্বনাশ, উপস্থিত, মজবুত, শব্দ।
উত্তর। সন্দেহ–সন্দেহজনক। সজ্জিত-সজ্জা। সর্বনাশ- সর্বনাশা। উপস্থিত—উপস্থিতি। মজবুত–কঠিনতা। শব্দ- শাব্দিক।
৪. বিপরীতার্থক শব্দ লেখো:
উত্তর। রেষারেষি — মিটমাট। ক্ষীণ — স্থূল। বিষণ্ণ - আনন্দিত। বিষম - সম। উৎসাহ - নিরুৎসাহ।
৫। সন্ধি বিচ্ছেদ করো :
উত্তর। আশ্চর্য–আঃ + চর্য। দুশ্চিন্তা–দুঃ + চিন্তা, উপস্থিত–উপ + স্থিত।
৬. 'ফিসফিস করে বললে', এর অর্থ অত্যন্ত আস্তে নীচু গলায় বলা বোঝায়। 'কথা বলা'র ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এমন কয়েকটি ধ্বন্যাত্মক শব্দ লেখো:
উত্তর। গুনগুন।
৭. 'খেলোয়াড়গণ' – 'খেলোয়াড়' শব্দের সঙ্গে 'গণ' জুড়ে তাকে বহুবচনের রূপ দেওয়া হয়েছে। একবচন থেকে বিহুবচনের রূপ পাওয়ার পাঁচটি কৌশল নতুন শব্দ গঠন করে দেখাও।
উত্তর: বাঁদর-বাঁদরগুলি। লোক-লোকজন। জন-জনসমূহ।
৮. গল্প অনুসরণে নীচের ভাষায় লেখো:
৮.১. 'আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই' -কোন্ বিশেষ দিনের কথা বলা হয়েছে? সে দিনের সেই 'খেলা'র মাঠের দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো
উত্তল। যেদিন টাউনস্কুল এবং মিশনস্কুলের ফুটবল ম্যাচের দিনের কথা বলা হয়েছে। চারটে বাজতে বাজতে সবাই মাঠের চারপাশে এসে বসে পড়ে, মাঠের সুধার দিয়ে কাতার দিয়ে পালায়।
৮.২. 'সমরেশদা কোথায় গেছে' - এই সমরেশদার পরিচয় দাও। সে কোথায় কোন উদ্দেশে গিয়েছিল। তার উদ্দেশ্য সফল হয়েছিল কি?
উত্তর। সমরেশ হল টাউন স্কুলের ফুটবল টিমের হাফ-ব্যাক।
সমরেশ গ্রামেতে একটা গাধার কান মলতে গিয়েছিল।
না, তার উদ্দেশ্য সফল হয়নি।
৮.৩. 'এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল' -- 'রেফারি'টি কে? তাঁর সম্পর্কে ছেলেদের ধারণা কীরূপ ছিল? খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন?
উত্তর। রেফারি হলেন দিব্যেন্দুবাবু। তাঁর সম্পর্কে ছেলেদের ধারণা খেলা শুরুর আগে যে তাকে পেট ভরে জিলিপি খাওয়াবে তিনি তাদের জিতিয়ে দেন। খেলার মাঠে রেফারিটি মিশন স্কুলের প্রতি সহানুভূতিশীল ছিল।
৮.৪. খেলার যে ফলাফল হল তাতে তুমি কি খুশি হলে? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও।।
উত্তর। হ্যাঁ, খুশি হলাম। কারণ টাউনস্কুলের ছেলেরা জয়ী হয়েছিল এবং টুনু গোল করেছিল।
৮.৫ গল্পে যে ফলাফলের কথা বলা হয়েছে, তার বিপরীতটি যদি ঘটে, তাহলে গল্পের উপসংহারটি কেমন হত তা নিজের ভাষায় লেখো।
উত্তর। গল্পে যে ফলাফলের কথা বলা হয়েছে তার বিপরীতটি ঘটলে উপসংহারে হয় গিরীন বিষণ্ণভাবে বলত "আজ গাধার কান পাওয়া গেল না বলেই আমরা হেরেছি। আসছে বছর আগেই গাধার কানের খোঁজ করতে হবে।”
৮.৬. গল্পে বলা হয়েছে—'আজ টুনুই আমাদের হিরো।"-তোমার টুনু চরিত্রটি কেমন লাগল? সত্যিই কি নায়কের সম্মান তার প্রাপ্য?
উত্তর। টুনু চরিত্রটি আমার খুবই প্রিয় চরিত্র। অবশ্যই তার নায়কের সম্মান প্রাপ্য। সে সাহসী, কুসংস্কারমুক্ত, দলের প্রতি অনুগত এবং প্রতিজ্ঞা রক্ষায় অবিচল।
৮.৭. গিরীন কীভাবে খেলার মাঠে টুনুকে ক্রমাগত উৎসাহ আর সাহস জুগিয়েছিল তা আলোচনা করো।
উত্তর। গিরীন টুনুকে নিজের চোট দেখিয়ে তার চোটের কথা ভুলিয়ে দিয়েছিল। তা ছাড়া টুনুকে বলেছিল যে টুনুকে পারতেই হবে। একমাত্র সে-ই পারবে। এইভাবে গিরীন খেলার মাঠে টুনুকে উৎসাহ জুগিয়েছিল।
৮.৮. 'অন্ধ সংস্কারের প্রতি আনুগত্যের জোরে নয়, প্রবল প্রচেষ্টা আর, মানসিক জোরেই জীবনে সাফল্য আসে।' 'গাধার কান' গল্পটি অনুসরণে উদ্ধৃতিটির যথার্থতা প্রতিপন্ন করো।
উত্তর। 'গাধার কান' গল্পে টাউন স্কুলের ছেলেরা খেলতে যাবার আগেই ধরে নিয়েছিল যে তারা হারবে কারণ তারা গাধার কান মলতে পারেনি। একমাত্র টুনুরই এই সমস্ততে কোনো বিশ্বাস ছিল না। সে তার কর্মে বিশ্বাসী ছিল এবং তার হাত ধরেই। টাউন স্কুল ম্যাচটি জিতল।
৯. তোমার দেখা / খেলা কোনো ফুটবল ম্যাচের অভিজ্ঞতার কথা নিয়ে জানা বন্ধুকে চিঠি লেখো।
উত্তর।
প্রিয় রাজা,
তোকে একটা খুব ভালো খবর দেওয়ার আছে। অনেকদিন থেকে গিয়ে মামার বাড়িতে রয়েছিস। এদিককার খবর হয়তো তেমন কিছুই পাচ্ছিস না। এদিকে আমাদের স্কুল কালকে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে। তাও আবার কাকে হারিয়ে জানিস? রেউইপুর হাইস্কুলকে হারিয়ে। ৩-২ গোলে জিতেছি। গতকাল আমাদের স্কুলে সকাল থেকেই এই নিয়ে উত্তেজনার পারদ চড়েছিল। তারপর সময় যত গড়াতে লাগল ততই তা বাড়তে থাকে। খেলা শুরু হবার পর ওরা প্রথমে দুগোলে এগিয়ে যায়। তখন আমাদের উৎসাহে কিছুটা ভাটা পড়ে। তারপর সময় যত কমতে থাকে, আমাদের উৎসাহও কমতে থাকে। শেষে নিশীথ আশি মিনিটের মাথায় গোল শোধ করে। তখন আমরা আবার আশায় বুক বাঁধি। তারপর আবার বিরাশি মিনিটে রাহুলদা আর-একটা গোল করে, তারপরই আরেফুল আর একটা গোল করে, তখন আমাদের আনন্দ আর দেখে কে। খেলার ফাইনাল বাঁশি যেই পড়ল আমরাও সঙ্গে সঙ্গে চিৎকার করে মাঠে ঢুকে পড়ি। তারপর অনেকক্ষণ নাচ-গান আবির খেলা চলে।
হেডস্যার এই জয় উপলক্ষ্যে একদিন ছুটি এবং একদিন খাওয়াদাওয়ার আয়োজন করেছেন। যদি পারিস তাড়াতাড়ি এসে আমাদের সঙ্গে এই আনন্দ উৎসবে যোগ দিস্।
ইতি__
তোমার বন্ধু রাজেশ
গাধার কান প্রশ্ন উত্তর
গাধার কান প্রশ্ন উত্তর pdf
গাধার কান প্রশ্ন উত্তর class 7
গাধার কান গল্পের বিষয়বস্তু
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছোট গল্প
GADHARKAN
মন্তব্যসমূহ