মাকু
লীলা মজুমদার
মাকু । maku । class 7 । প্রশ্ন উত্তর
মাকু গল্পের প্রশ্ন উত্তর অধ্যায়
মাকু গল্পের প্রশ্ন উত্তর অষ্টম নবম অধ্যায়
মাকু গল্পের অষ্টম অধ্যায় বিষয়বস্তু
সোনা-টিয়াও সবার সঙ্গে মাকুকে খুঁজতে বেরোয়। জালের মধ্যে তারা গিরগিটি, বাচ্চাশুদ্ধ মা খরগোশকে দেখতে পায়। তারপর হঠাৎ তাদের সামনে এসে উপস্থিত হয় মাকু। সোনা আর টিয়া ওকে নিয়ে যেতে চায়। কিন্তু মাকু যেতে নারাজ। সে কিছুতেই যাবে না। সে মানতে চায় না যে ঘড়িওয়ালা তাকে বানিয়েছে। যে নাচ-গান করতে অস্বীকার করে আবার বনে পালিয়ে যায়। সোনা বলে মাকু যদি খেলা না দেখাবে তারা নিজেদের নাচ অভ্যাস করতে থাকুক। তাদের গান শুনে ঝোপ থেকে একটা সাপ বেরিয়ে আসে। তাই দেখে সোনা টিয়ার হাত ধরে দৌড়ে পালায়। আবার তারা বটতলায় এসে সেখানে খেয়েদেয়ে গাছ-ঘরে ঢুকে ঘুম লাগায়।
*১. শূন্যস্থান পূরণ করো:
১.১. দিদি ___ ঠাকুরণ ওকে খেয়ে ফেলেনিতো।
উত্তর। দিদি, ষষ্টী ঠাকুরণ, ওকে খেয়ে ফেলেনিতো।
১.২. ___ খানে এলে কী খুশিই যে হত। উত্তর। নেনো এখানে এলে কী খুশিই যে হত।
১.৩. মা খরগোশ, দুটো সাদা ___ গোছের বাচ্চা নিয়ে রয়েছে।
উত্তর। মা খরগোশ, দুটো সাদা তুলোর গোছের বাচ্চা নিয়ে রয়েছে।
১.৪. ঝোপের পাশে ___ এসে পেখম মেলে নাচ জমালো।
উত্তর। ঝোপের পাশে বনময়ূর এসে পেখম মেলে নাচ জমালো।
১.৫. সোনার ____ ধড়াস করে উঠল।
উত্তর। সোনার বুকটাও ধড়াস করে উঠল।
১.৬. ___ কৌটো খালি করে দিল।
উত্তর। কিসমিসের কৌটো খালি করে নিল।
২. সংক্ষেপে উত্তর দাও :
২.১. সোনাদের পোষা কুকুরের নাম কী?
উত্তর। সোনাদের পোষা কুকুরের নাম নেনো।
২.২. ঝোপের মধ্যে মোট কটা খরগোশ ছিল?
উত্তর। ঝোপের মধ্যে মোট তিনটে খরগোশ ছিল।
২.৩. কে খরগোশ বিক্রি করে অনেক পয়সা রোজগার করে?
উত্তর। আম্মার এক ছেলে রঙা, খরগোশ বিক্রি করে অনেক পয়সা রোজগার করে।
২.৪. সোনা কাকে নাচতে বারণ করল এবং কেন?
উত্তর। সোনা ময়ূরকে নাচতে বারণ করল, পাছে বৃষ্টি নেবে যায়।
২.৫. ঝোপের মধ্যে থেকে কী রং-এর সাপ বেরিয়ে এল?
উত্তর। ঝোপের মধ্যে থেকে ডোরাকাটা সাপ বেরিয়ে এল।
মাকু গল্পের নবম অধ্যায় বিষয়বস্তু
ঘুম ভেঙে উঠে ওরা দেখল অনেকে তাদের জন্য অনেক কিছু রেখে গেছে। জন্মদিনে সাজবার জন্য। এর মধ্যে জাদুকর উঠে এল গাছে। এসে সোনাকে আর টিকে দুটো খরগোশ-ছানা উপহার দিল। সুন্দর সাদা রং। লাল লাল চোখ।সন্ধেবেলা আবার পরিসের রানিকে সে নাচাবে। সোনা ও টিয়াকে একটা করে প্যা প্যাঁ পুতুলও সে দেবে বলল। ইতিমধ্যে হোটেলওয়ালা এসে বলল মাকুকে পাওয়া গেছে। কিন্তু তার চাবি শেষ, সে আর নড়ছে চড়ছে না। তারপর ঘড়িওয়ালাও এসে দুঃখ করল সঙ্গে চাবি আনেনি বলে। তারপর ওরা সবাই মিলে ঘাসের মাঠের দিকে রওনা হল।
১. সংক্ষেপে উত্তর দাও:
১.১. দুপুরে বেশি ঘুমোলে কার মেজাজ খিটখিটে হয়ে যায়?
উত্তর। দুপুরে বেশি ঘুমোলে সোনার মেজাজ খিটখিটে হয়ে যায়।
১.২. সং সোনাদের কী দিয়েছিল?
উত্তর। সং সোনাদের পুঁতি নিয়ে গাঁথা মালা দিয়েছিল।
১.৩. জাদুকর সোনাদের কী দিয়েছিল?
উত্তর। জাদুকর সোনাদের দুটি খরগোশ-ছানা দিয়েছিল।
১.৪. মাকু কোথায় আটকা পড়েছিল?
উত্তর। মাকু খরগোশ ধরার ফাঁদে আটকা পড়েছিল।
১.৫. মাকু নড়ছিল না কেন?
উত্তর। মাকুর চাবি ফুরিয়ে গিয়েছিল বলে।
১.৬. ঘাস জমিতে কে সোনাদের সাজিয়ে দেবে?
উত্তর। খাস জমিতে মেম তাদের সাজিয়ে দেবে।
২. শূন্যস্থান পূরণ করো:
২) দুজনার চোখ দিয়ে __ মতো জল পড়ছে।
উত্তর। দুজনার চোখ দিয়ে ঝরনার মতো জল পড়ছে।
২.২. তাতে বড়ো __ হয় মনে।
উত্তর। তাতে বড়ো আরাম হয় মনে।
২.৩. গলায় লাল ফিতেয় ছোটো দুটি ___ বাঁধা।
উত্তর। গলায় লাল ফিতেয় ছোটো দুটি ঘণ্টি বাঁধা।
২.৪. আমি __ বানিয়েছি, তাই দিয়ে চাবি ঘোরাবো।
উত্তর। আমি কানখুসকি বানিয়েছি, তাই দিয়ে চাবি ঘোরাবো।
২.৫. __ মেমসাহেব তোমাদের সাজিয়ে দেবে।
উত্তর। গোসে মেমসাহেব তোমাদের সাজিয়ে দেবে।
আরও পড়ুন
cover this topic
মাকু গল্পের প্রশ্ন উত্তর class 7
মাকু গল্পের প্রশ্ন উত্তর তৃতীয় পর্ব
মাকু গল্পের বিষয়বস্তু
মাকু গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায়
মাকু গল্পের প্রশ্ন উত্তর pdf
মাকু গল্পের প্রশ্ন উত্তর নবম অধ্যায়
maku class 7 question answer
maku question answer
maku class 7 question answer 8 9 chapter
মন্তব্যসমূহ