মাকু
লীলা মজুমদার
মাকু । maku । class 7 । প্রশ্ন উত্তর
মাকু গল্পের প্রশ্ন উত্তর ষষ্ঠ সপ্তম অধ্যায়
মাকু গল্পের ষষ্ঠ অধ্যায় এর সারাংশ
পুলিশটা ফাঁদে পড়ে যাবার পর ওরা আর সেখানে দাঁড়ায় না। ছুটতে ছুটতে চলে আসে ঘাসের ময়দানে। আসার পথে একটা ছুঁচো আর ব্যাং দেখতে পায়। ঘাসের ময়দানে এসে দেখে সেখানে সবাই হোটেলওয়ালার জন্মদিনের পার্টির জন্য তৈরি হচ্ছে। কালো-মেম জিজ্ঞেস করে যে তারা আজ পার্টিতে কী পরবে। সং এসে বলে যে মাকু তাকে টাকা দিয়েছিল। তাদের জামা কিনে দেবার। সং সোনাদের জন্য কেনা জামা দেখায়। জামাগুলো তাদের খুব পছন্দ হয়। মেম তাদের চুল বাঁধার জন্য রেশমি ফিতে দেয়। তারা জানতে পারে যে জাদুকর পরিদের রানিকে নামাবে। তারা দেখে যে পরিদের রানির পোশাক, জামা, মুকুট ও অন্যান্য গয়না রোদে শুকোতে দেওয়া আছে। সেখানকার লোকজন সোনা টিয়াকেও নাচতে বলে।ঠিক সেই সময় ঘোড়ার খেলা দেখানো লোকগুলি এসে সং-কে ডেকে নিয়ে যায়।
মাকু গল্পের প্রশ্ন উত্তর ষষ্ঠ অধ্যায়
১ অতি সংক্ষিপ্ত উত্তর দাও :
১.১. কোন্ বিষাক্ত সাপের কথা সোনা বলেছিল?
উত্তর। তক্ষক সাপের কথা।
১.২. কে কাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছিল?
উত্তর। একটা ছুঁচো একটা ব্যাংকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছিল।
১.৩. ছানা-দাঁড়কাকের মুখের ভিতরটা কী রঙের ছিলো?
উত্তর। লাল রঙের।
১.৪. খেলা দেখানোর আগে জানোয়ারদের কী খাওয়াতে হয়?
উত্তর। খেলা দেখানোর আগে জানোয়ারদের ভিটামিন ট্যাবলেট খাওয়াতে হয়।
১.৫. কে সোনাদের নতুন জামা কেনার পয়সা দিয়েছিল?
উত্তর। মাকু সোনাদের নতুন জামা কেনার পয়সা দিয়েছিল।
১.৬. মেম সোনাদের কী উপহার দিয়েছিল?
উত্তর। মেম সোনাদের একটা করে রেশমি ফিতে উপহার দিয়েছিল।
২. সংক্ষেপে উত্তর দাও :
২.১. টিয়া কেন খালি ছুটতে ছুটতে দাঁড়াতে চায়?
উত্তর। টিয়া খালি বলে যে ওর পায়ে লেগেছে কি না, আয়োডিন দিতে হবে তাই।
২.২. ছুঁচো আর ব্যাঙের ঘটনাটি কী ঘটেছিল?
উত্তর। সোনা-টিয়া দেখল একটা প্রাণী একটা ব্যাঙের পা ধরে হিচড়ে টেনে নিয়ে যাচ্ছে। একটা টিচি শব্দ হচ্ছে। টিয়া ছুঁচোটাকে তাড়িয়ে ব্যাংটাকে বাঁচায়।
মাকু গল্পের প্রশ্ন উত্তর সপ্তম অধ্যায়
মাকুর কথা মনে পড়াতে সোনা আর দিদি আবার দৌড়ায়। এমন সময় তাদের পাশ দিয়ে প্রজাপতি উড়ে যায়। এত বড়ো প্রজাপতি তারা আগে দেখেনি। তারা সেই প্রজাপতির পেছনে দৌড়ায়। প্রজাপতি জালে আটকালে ওরা জাল ছাড়িয়ে দেয়। এদিকে সবাই মনমরা জানোয়ারেরা জোলাপ খেয়ে শুয়ে আছে, কে খেলা দেখাবে তার ঠিক নেই। তখন ঘড়িওয়ালা বলে তার মাকু থাকলে দেখাতে পারত। সবাই মাকুর খোঁজ করে। ঘড়িওয়ালা বলে সে কান্নার যন্ত্রের খোঁজ করবে বলে পালিয়ে গেছে। সোনা বলে যে সে মাকুকে কান্নার যন্ত্র দিতে পারবে। তখন সবাই মিলে মাকুকে খুঁজতে বেরোয়। তাকে পেলে আজ তাকে দিয়েই খেলা দেখানো হবে।
১. এক কথায় উত্তর দাও :
১.১. সোনা-টিয়ার সামনে দিয়ে কী উড়ে যায়?
উত্তর। প্রজাপতি।
১.২. প্রজাপতি কীসে আটকে যায়?
উত্তর। মাকড়সার জালে।
১.৩. সং জানোয়ারদের কী খাইয়ে দিয়েছে?
উত্তর জোলাপ।
১.৪. মাকু কী বাজাতে পারে?
উত্তর। ক্ল্যারিওনেট।
১.৫. মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল?
উত্তর। পরিদের রানিকে।
১.৬. কে মাকুকে কাঁদার কল দেবে বলল?
উত্তর। সোনা মানুকে কাঁদার কল দেবে বলল।
২. একটি বাক্যে উত্তর দাও:
২.১. বাঘের ফাঁদের গর্ত থেকে কীসের আওয়াজ আসছিলআসছিল?
উত্তর। বাঘের ফাঁদের গর্ত থেকে চেঁচামেচির আওয়াজ আসছিল।
২.২. জানোয়ারেরা কাত হয়ে পড়ে আছে কেন?
উত্তর। সং জানোয়াদের ভিটামিনের বদলে জোলাপ খাইয়ে দিয়েছিল বলে।
২.৩. দুটো করমচা গাছের মাঝখানে কী ছিল?
উত্তর। দুটো করমচা গাছের মাঝখানে মাকড়সার জাল ছিল।
২.৪. কতক্ষণ বাদে জানোয়ারদের খেলা দেখাবার কথা?
উত্তর। পাঁচ ঘণ্টা বাদে জানোয়ারদের খেলা দেখানোর কথা।
২.৫. সবাই মাকুকে খুঁজতে গেলে, হোটেলওয়ালা কী খোঁজে?
উত্তর। সবাই মাকুকে খুঁজতে গেলে হোটেলওয়ালা টিকিটের আধখানা খুঁজতে থাকে।
৩. প্রজাপতির পিছনে সোনা ও টিয়ার যাওয়ার কথাটা বলো।
উত্তর। সোনাটিয়া একটা প্রজাপতি দেখতে পায়। সেটি এত বড়ো যে সোনার দুটো হাতের তেলো পাশাপাশি জুড়েও অত বড়ো হবে না। তার গায়ে নানা রং। প্রজাপতি একবার মাটির উপরের ফুলে বসে আবার উড়ে পালায়। আবার উঁচুতে ফুলে বসে। তারপর একসময় মাকড়সার জালে পা আটকে পড়ে যায়। সোনা জাল ছিঁড়ে দিয়ে প্রজাপতি উড়িয়ে দেয়।
আরও পড়ুন
cover topics
মাকু গল্পের প্রশ্ন উত্তর দশম অধ্যায়
মাকু গল্পের প্রশ্ন উত্তর 5 অধ্যায়
মাকু গল্পের প্রশ্ন উত্তর mcq
মাকু গল্পের প্রশ্ন উত্তর 6 অধ্যায়
মাকু গল্পের প্রশ্ন উত্তর তৃতীয় পর্ব
মাকু গল্পের প্রশ্ন উত্তর অষ্টম অধ্যায়
maku class 7 question answer
maku question answer
maku class 7 question answer 7 chapter
মন্তব্যসমূহ