মাকু গল্পের প্রশ্ন উত্তর দশম একাদশ অধ্যায় । maku class 7 question answer 10 11 chapter

 মাকু
       লীলা মজুমদার lila majumdar
মাকু । maku । class 7 । প্রশ্ন উত্তর 
মাকু গল্পের প্রশ্ন উত্তর  অধ্যায়

 

মাকু গল্পের প্রশ্ন উত্তর দশম একাদশ অধ্যায়

মাকু গল্পের দশম অধ্যায় বিষয়বস্তু

টিয়া গিয়ে মাকুকে চাবি দিয়ে আবার চালু করল। কিন্তু এই মাকুকে আর আগের মাকু বলে চেনা যায় না। এই মাকু ঘড়িওয়ালার নির্দেশমতো সব কাজ করে। সঙ্গে নেবে এল। মেমসাহেব সোনাদের সাজিয়ে দিলেন। ক্রমশ গাছতলায় সার্কাস শুরু হল। দড়ি বাজিয়ে খেলা আর সং-এর কারসাজিতে সব লোক হাসতে হাসতে যায়। তারপর সোনা আর টিয়া গিয়ে নাচল। জাদুকর জাদুর খেলা দেখাল। তারপর এল মাকুর খেলা। অত্যন্ত সুন্দর খেলা দেখে সবাই হাঁ হয়ে পড়ল। তারপর জাদুকর মাকুর সঙ্গে পরিণের রানির বিয়ে দিল। সবাই খুব খুশি হল। মালিক হয়েছিল রিং মাস্টার তার উদ্দেশ্যে সবাই সাধুবাদ দিল আর অনেক জিনিস তাকে দিল উপহার হিসেবে। 

১. এক কথায় উত্তর দাও :

১.১. কে মাকুর জন্য চাবি বানিয়েছিল ?

উত্তর। টিয়া।

১.২. মাকুকে ঢিয়া যে চাবি দিয়েছিল তার রং কী?

উত্তর। গোলাপি।

১.৩. কে টিয়াদের সাজিয়ে দিল?

উত্তর। মেমসাহেব।

১.৪. কার সঙ্গে মাকুর বিয়ে হল?

উত্তর। পরিদের রানির সঙ্গে।

১.৫. সার্কাসে কে রিং মাস্টার সাজল?

উত্তর। মালিক।

১.৬. মাকুর খেলা কে দেখান?

উত্তর। ঘড়িওয়ালা।

২. সংক্ষেপে উত্তর দাও।

২.১. টিয়া মাকুর চাবি কোথায় রেখেছিল?

উত্তর। টিয়া মাকুকে চালু করার চাবি ঝোলার ভিতরে রেখেছিল।

২.২. মাকুকে চালু করার বোতাম কোথায় ছিল?

উত্তর। মাকুকে চালু করার বোতাম নাকের তিলের নীচে ছিল।

২.৩. মাকু কোন্ গান গাইল?

উত্তর। মাকু ইয়াঙ্কি ডুডডল ওয়েন্ট টু টাউন গানটা গাইল।

২.৪. সার্কাসে সবার শেষে কী হল? 

উত্তর। সার্কাসে সবার শেষে মাকুর সঙ্গে পরিদের রানির বিয়ে হল।




মাকু গল্পের একাদশ অধ্যায় বিষয়বস্তু


সার্কাস শেষে, সোনা মাকুর মাথায় কান্নার কল লাগালো। সবাই সাধুবাদ দিল। ইতিমধ্যে পোস্টমাস্টার এসে সং-এর লটারিতে ৫০০০ টাকা জেতার খবর দিল। টিয়া ইতিমধ্যে টিকিটের আধখানা খুঁজে পেয়েছিল। সোনা সেটা মালিককে দিল।তারপর তারা খাবার জন্য বটতলায় গেল। সেখানে গিয়ে সবাই আশ্চর্য হল। সোনাদের মামণি বাপি আম্মা-ঠাগ্নি সেখানে রয়েছে। ঝোপের মধ্যে থেকে তাদের পুরোনো মাকু বেরিয়ে এল। সোনারা শুনল সে-ই হল তাদের পিসেমশাই। সোনাদের খুঁজতে বেরিয়ে তিনি তাদের পেয়ে তাদের সঙ্গে মাকু হিসেবে ছিলেন। পিসেমশাই মালিকতেও মাফ করেছেন। মালিকই আসলে সার্কাসের অধিকারী। সে বলে সে সব দেনা মিটিয়ে দেবে। তার জন্মদিন উপলক্ষ্যে সে-দিন সবাই ফিস্ট করে। তারপর অনেক রাতে তারা সবাই বাড়ি ফিরে যায়।


মাকু গল্পের প্রশ্ন উত্তর  একাদশ অধ্যায়

১. শূন্যস্থান পূরণ করো :

১.১. সকলে সোনাকে _____ বলতে লাগল। উত্তর। সকলে সোনাকে সাধু সাধু বলতে লাগল।

১.২. আমি পড়ে দেখেছি উনি _____ জিতেছেন। 

উত্তর। আমি পড়ে দেখেছি উনি লটারি জিতেছেন।

১.৩. টিকিটটা অপিসে জমা দিলেই উনি _____ টাকা পাবেন।

উত্তর। টিকিটটা অপিসে জমা দিলেই উনি পাঁচ হাজার টাকা পাবেন।

১.৪. সোনা টিয়াকে দেখে আম্মার পায়ের __ একেবারে সরে গেছে।

উত্তর। সোনা টিয়াকে দেখে আম্মার পায়ের গ্রুপো একেবারে সরে গেছে।

১.৫. _____ বাটির তলা চেটে সে বললে। 

উত্তর। পায়েসের বাটির তলা চেটে সে বললে।

১.৬. __ আমাদের কোলে দাও।

উত্তর। প্যা-প্যাদের আমাদের কোলে দাও

২. সংক্ষেপে উত্তর দাও :

২.১. হোটেল মালিকের আসল পরিচয় কী?

উত্তর। হোটেল মালিকই হল সার্কাসের নোটো অধিকারী।

২.২. সং কত টাকা পুরস্কার পেয়েছিল।

উত্তর। সং পাঁচ হাজার টাকা পুরস্কার পেয়েছিল।

২.৩. পিয়নের নাম কী ছিল?

উত্তর। পিয়নের নাম ছিল বিহারীলাল।

২.৪. মাকুর আসল পরিচয় কী?

উত্তর। মাকুর আসল পরিচয় হল সে সোনা টিয়ার পিসেমশই।

২.৫. সোনার পিসেমশাই জঙ্গলে কেন এসেছিলেন?

উত্তর। সোনার পিসেমশাই নোটো অধিকারী আর ঘড়িওয়ালাকে ধরতে শেলে এসেছিলেন।

মাকু গল্পের প্রশ্ন উত্তর অষ্টম নবম অধ্যায়


cover this topic


মাকু গল্পের প্রশ্ন উত্তর class 7
মাকু গল্পের প্রশ্ন উত্তর তৃতীয় পর্ব
মাকু গল্পের বিষয়বস্তু
মাকু গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায়
মাকু গল্পের প্রশ্ন উত্তর pdf
মাকু গল্পের প্রশ্ন উত্তর নবম অধ্যায়

maku class 7 question answer

maku question answer

 maku class 7 question answer 10 11 chapter

মন্তব্যসমূহ