সুলতান শাসন নিয়ে বাছাইকৃত ১০০ টি প্রশ্ন
100 Selected Questions on Sultanate Rule
সুলতান :-
১. সুলতান শব্দের অর্থ কি?
২. কোন শাসক সর্বপ্রথম সুলতান উপাধি গ্রহন করেন?
৩. কোন ভারতীয় সুলতান 'খলিফার সেনাপতি' নামে পরিচিত ছিলেন?
৪. কোন সুলতান ভারতে 'সিজদা' ও 'পাইবস' নীতি প্রচলন করেন?
৫. কোন সুলতান ভারতে 'দাগ' ও 'হুলিয়া' প্রথার প্রবর্তন করেন?
৬. কোন সুলতান 'লাখবক্স' নামে পরিচিত ছিলেন?
৭. দিল্লীর কোন সুলতানকে 'সুলতান-ই-আজম' বলা হত?
৮. কোন সুলতান 'বাতসিকান' বা 'মূর্তিভঙ্গকারী' উপাধি ধারন করেছিলেন?
৯. কোন সুলতান 'চারমিনার' নির্মান করেন?
১০. কোন সুলতান ভারতে সর্বপ্রথম 'এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ' চালু করেন?
১১. কোন সুলতান 'তুঘলকাবাদ' নামে দূর্গ শহর নির্মাণ করেন?
১২. কোন সুলতান 'আগ্রা' শহর প্রতিষ্ঠা করেন?
১৩. দিল্লিতে কত বছর ধরে সুলতানি শাসন কায়েম ছিল?
১৪. ভারতের কোন মহিলা শাসক সর্বপ্রথম 'সুলতান' উপাধি গ্রহন করেছিলেন?
১৫. দাক্ষিনাত্যের কোন সুলতান 'কিতাব-ই-নবরস' নামক গ্রন্থ রচনা করেন?
১৬. বাংলার কোন সুলতান 'নৃপতি তিলক' নামে পরিচিত ছিলেন?
১৭. বিজাপুর আদিলশাহী বংশে কতজন সুলতান রাজ্য শাসন করেছেন?
১৮. বিজাপুরের কোন সুলতানকে মুঘলরা 'শাহ' উপাধি দিয়েছিল?
১৯. কোন সুলতান আদিনার পাণ্ডুয়া মসজিদ নির্মাণ করেন?
২০. সুলতানি যুগের কোন কবিকে 'Prime of Poets' বলা হত?
২১. কোন সুলতান সোমনাথ মন্দিরের বিগ্রহকে কুঠার দিয়ে ভেঙেছিলেন?
২২. কোন সুলতান 'আমীর-ই-কোহী' নামক কৃষি বিভাগ চালু করেন?
২৩. কোন সুলতান গোলকুণ্ডা দুর্গের নির্মাণকার্য শুরু করেন?
২৪. কোন সুলতান 'দেবী সরস্বতী' ও 'গনপতিদেবে'র উপাসক ছিলেন?
২৫. আমীর খসরু দিল্লির কতজন সুলতানকে দেখেছেন?
২৬. দিল্লীর কোন সুলতানকে 'ক্রীতদাসের ক্রীতদাস' বলা হত?
২৭. দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাজারদর নিয়ন্ত্রন করেছিলেন?
২৮. কোন সুলতান নিজেকে 'সিকন্দর-ই-সানি' বা 'দ্বিতীয় আলেকজাণ্ডার' রূপে পরিচিত করেন?
২৯. কোন সুলতান গোলগম্বুজ নির্মাণ করেন?
৩০. কোন সুলতান দিল্লিতে 'আলাই দরওয়াজা' নির্মাণ করেন?
৩১. কোন সুলতান কুতুবমিনারের নির্মাণকার্য সমাপ্ত করেন?
৩২. কুতুবউদ্দিন আইবক কার স্মৃতির উদ্দেশ্যে কুতুবমিনার নির্মাণ করেন?
৩৩. কোন সুলতান 'সিরি' শহর নির্মাণ করেন?
৩৪. দিল্লির কোন সুলতান দক্ষিন ভারতে রাজধানি স্থানান্তর করেছিলেন?
৩৫. ভারত ত্যাগের পরে মুহাম্মদ ঘোরি কোন সুলতানকে ভারতের ইকতা প্রদান করেছিলেন?
৩৬. কোন সুলতান ভারতে 'ইকতা প্রথা'র প্রবর্তন করেন?
৩৭. কোন সুলতান খলজী বংশের প্রতিষ্ঠা করেন?
৩৮. কোন সুলতান ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন?
৩৯. কোন সুলতান 'হিসার', 'ফিরোজাবাদ', 'জৌনপুর' প্রভৃতি শহর নির্মাণ করেন?
৪০. দিল্লির কোন সুলতান জলসেচ ব্যবস্থার উন্নতিকল্পে প্রায় শতদ্রু ও যমুনা খাল খনন করান?
৪১. দিল্লির কোন সুলতান প্রায় ১২০০ উদ্যান নির্মাণ করান?
৪২. কোন সুলতান উজ্জ্বয়িনী থেকে বিক্রমাদিত্যের মূর্তি দিল্লিতে নিয়ে আসেন?
৪৩. দাক্ষিনাত্যের কোন সুলতান 'জগৎগুরু' নামে জনপ্রিয় হয়েছিলেন?
৪৪. সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহের কোন স্থাপত্যকীর্তি দেখে অনুপ্রানিত হয়ে মুঘল বাদশাহ শাহজাহান তাজমহল নির্মাণে ব্রতী হয়েছিলেন?
৪৫. কোন সুলতান তার রাজধানিতে 'Tree of Liberty' স্থাপন করেন?
৪৬. কোন সুলতান 'বন্দেগান-ই-চাহেনগান' বা 'চল্লিশচক্র' প্রতিষ্ঠা করেন?
৪৭. দিল্লির কোন সুলতান দরবারে উপস্থিত হলে তার সভাসদেরা কেউ কোনরকম প্রলাপ করতে সাহসী হতেন না?
৪৮. মালিক কাফুর কোন সুলতানের অন্যতম প্রধান সেনাপতি ছিলেন?
৪৯. কোন সুলতান বিজাপুরের যমজ শহর নবরসপুর নির্মাণ করেন?
৫০. ভারতে কোন সুলতান 'টঙ্কা' ও 'জিটল' নামক মুদ্রার প্রচলন করেন?
৫১. কোন সুলতানের নির্দেশে প্রায় ৩০০০০ নব্য মুসলমানদের হত্যা করা হয়েছিল?
৫২. কোন সুলতানের আমলে চেঙ্গিস খাঁ ভারত সীমান্তে পদার্পণ করেছিলেন?
৫৩. কোন সুলতান চল্লিশচক্রকে দমন করেছিলেন?
৫৪. কোন সুলতানের আমলে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল?
৫৫. কোন সুলতান ভারতীয় ইতিহাসে 'পাগলা রাজা' নামে পরিচিত?
৫৬. কোন সুলতান পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পরে মারা যান?
৫৭. কোন সুলতান জগন্নাথ মন্দিরের বিগ্রহ দিল্লিতে এনে রাজপথে ফেলে ভূ-লুণ্ঠিত ও পদদলিত করেন?
৫৮. দিল্লির কোন সুলতান তার উত্তরাধিকারী হিসেবে নিজের কন্যাকে মনোনীত করেন?
৫৯. কোন সুলতান দিল্লিতে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন?
৬০. কোন ভারতীয় সুলতান শৃঙ্গেয়ী দেবীর মন্দিরে নিয়মিত ভেট পাঠাতেন?
৬১. কোন সুলতানকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়?
৬২. দিল্লির প্রথম আফগানী সুলতান কে ছিলেন?
৬৩. কোন সুলতান তালিকোটা যুদ্ধ জয়ের স্মৃতিতে গগনমহল নির্মাণ করেন?
৬৪. কোন সুলতান শিবাজীকে হত্যার জন্য আফজঁল খাঁকে প্রতাপগড় দূর্গে প্রেরন করেন?
৬৫. বিজাপুরের কোন সুলতানের আমলে বিজাপুর মুঘল সাম্রাজ্যভুক্ত হয়েছিল?
৬৬. কোন সুলতান আকবরের পুত্র দানিয়েলের সাথে নিজ কন্যার বিবাহ দিয়েছিলেন?
৬৭. বাংলার কোন সুলতানকে সুলতানী যুগের আকবর' বলা হয়?
৬৮. কোন সুলতানকে 'দক্ষিন ভারতের আকবর বলা হয়?
৬৯. বিজাপুরের কোন সুলতানকে কুশাসনের অজুহাতে পরিবারের তরফ থেকেই সিংহাসন থেকে উচ্ছেদ করা হয়েছিল?
৭০. পরাগল খাঁ কোন সুলতানের প্রধান সেনাপতি ছিলেন?
৭১. কোন সুলতান ফিরোজ শাহ তুঘলকের আক্রমন প্রতিহত করার জন্য একডালা দূর্গে আশ্রয় নেন?
৭২. কোন সুলতান মালাধর বসুকে 'গুনরাজ খান' উপাধি দান করেন?
৭৩. কোন সুলতান কতোয়ালি দরওয়াজা নির্মাণ করেন?
৭৪. কোন সুলতান গজনীর বিচারালয়ে সোমনাথ মন্দিরের থাম্বা স্থাপন করেন?
৭৫. বাংলার কোন সুলতান শাক্য মুনির ধ্বজা ধূলিসাৎ করন?
৭৬. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন?
৭৭. কোন সুলতান কাশ্মীরের আকবর নামে পরিচিত?
৭৮. বাংলার কোন সুলতান 'জগৎ ভূষন' নামে বিখ্যাত ছিলেন?
৭৯. কোন সুলতান গুলরুখী ছদ্মনামে কবিতা লিখতেন?
৮০. বাংলার কোন সুলতান তার রাজ্যের প্রতি জেলায় মসজিদ ও হাঁসপাতাল স্থাপন করেন?
৮১. কোন সুলতানকে ভারতের সার্বভৌম মুসলমান রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা হয়?
৮২. দিল্লীর কোন সুলতান রাজতন্ত্র সম্বন্ধে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন?
৮৩. কোন সুলতান ভারতে প্রথম মসজিদ নির্মাণ করেন?
৮৪. কোন সুলতান ভারতে প্রথম কৃষি মন্ত্রক স্থাপন করেন?
৮৫. কোন সুলতান ভারতের রাস্তা-ঘাটে সর্বপ্রথম নিরাপত্তা ব্যবস্থার প্রচলন করেন?
৮৬. ঢাই দিনকা ঝোপড়া কে নির্মান করেন?
৮৭. কোন সুলতান অনাথ ও বিধবাদের ভরন পোষনের জন্য 'দেওয়ান-ই-খয়রাত' চালু করেন?
৮৮. ফিরোজ শাহ তুঘলকের আত্মজীবনীর নাম কি?
৮৯. কোন সুলতান ভারতে সর্বপ্রথম ধর্ম নিরপেক্ষ শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন?
৯০. কোন সুলতানের আমলে তৈমুর লঙ ভারত আক্রমন করেন?
৯১. কোন সুলতানের আমলে প্রধানমন্ত্রী মামুদ গাওয়ান বাহমনী রাজ্যকে সমৃদ্ধির চূড়ায় নিয়ে গেছিলেন?
৯২. কোন মহিলা বিজাপুর এবং আহম্মদনগর এই দুই রাজ্যের উপশাসক ছিলেন?
৯৩. গেরিলা যুদ্ধের জনক মালিক অম্বর কোন সুলতানের প্রধানমন্ত্রী ছিলেন?
৯৪. কোন সুলতানকে 'সুলতানী যুগের আকবর' বলা হয়?
৯৫. কোন সুলতান হিন্দুদের কাছে 'জগৎগুরু বাদশাহ' নামে পরিচিত ছিলেন?
৯৬. কোন সুলতান সর্বপ্রথম সতীদাহ প্রথা নিবারনের চেষ্টা করেছিলেন?
৯৭. কোন সুলতান ভারতে সর্বপ্রথম আইন করে মদ্যপান নিষিদ্ধ করেছিলেন?
৯৮. কোন সুলতান ত্রিশটা কারখানা নির্মাণ করেছিলেন?
৯৯. কোন সুলতান জিজিয়া কর প্রবর্তন করেন?
১০০. কোন সুলতান দাগ ও হুলিয়া প্রথার অবসান ঘটান?
উত্তরমালা :-
১. সার্বভৌমিক ক্ষমতা বা কর্তৃত্বের অধিকারি।
২. মামুদ গজনবী।
৩. ইলতুৎমিস।
৪. গিয়াসুদ্দিন বলবন।
৫. আলাউদ্দিন খলজী।
৬. কুতুব উদ্দিন আইবক।
৭. ইলতুৎমিস।
৮. গজনীর সুলতান মামুদ গজনবী।
৯. কুলি কুতুব উল মুল্ক বা কুলি কুতুব শাহ।
১০. ফিরোজ শাহ তুঘলক।
১১. গিয়াসুদ্দিন তুঘলক।
১২. সিকন্দর লোদী।
১৩. ৩২০ বছর।
১৪. রিজিয়া সুলতান।
১৫. দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ।
১৬. আলাউদ্দিন হুসেন শাহ।
১৭. ৯ জন।
১৮. মুহাম্মদ আদিল শাহ।
১৯. সিকন্দর শাহ।
২০. আমীর খসরু।
২১. গজনীর সুলতান মামুদ।
২২. মোহাম্মদ বিন তুঘলক।
২৩. কুলি কুতুব শাহ।
২৪. দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ।
২৫. ৮ জন।
২৬. ইলতুৎমিস।
২৭. আলাউদ্দিন খলজী।
২৮. আলাউদ্দিন খলজি।
২৯. মোহাম্মদ আদিল শাহ।
৩০. আলাউদ্দিন খলজি।
৩১. ইলতুৎমিস।
৩২. সুফী সন্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি।
৩৩. আলাউদ্দিন খলজি।
৩৪. মোহাম্মদ বিন তুঘলক।
৩৫. কুতুবউদ্দিন আইবক।
৩৬. ইলতুৎমিস।
৩৭.জালালউদ্দিন খলজি।
৩৮. টিপু সুলতান।
৩৯. ফিরোজ শাহ তুঘলক।
৪০. ফিরোজ শাহ তুঘলক।
৪১. ফিরোজ শাহ তুঘলক।
৪২. ইলতুৎমিস।
৪৩. দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ।
৪৪. ইব্রাহিম রোয়াজা।
৪৫. টিপু সুলতান।
৪৬. ইলতুৎমিস।
৪৭. গিয়াসুদ্দিন বলবন।
৪৮. আলাউদ্দিন খলজি।
৪৯. দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ।
৫০. ইলতুৎমিস।
৫১. আলাউদ্দিন খলজি।
৫২. ইলতুৎমিস।
৫৩. গিয়াসুদ্দিন বলবন।
৫৪. ইব্রাহিম লোদী।
৫৫. মোহাম্মদ বিন তুঘলক।
৫৬. কুতুবউদ্দিন আইবক।
৫৭. ফিরোজ শাহ তুঘলক।
৫৮. ইলতুৎমিস।
৫৯. খিজির খাঁ।
৬০. টিপু সুলতান।
৬১. ইলতুৎমিস।
৬২. বহলুল লোদী।
৬৩. প্রথম আলি আদিল শাহ।
৬৪. দ্বিতীয় আলি আদিল শাহ।
৬৫. সিকন্দর আদিল শাহ।
৬৬. দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ।
৬৭. আলাউদ্দিন হুসেন শাহ।
৬৮. দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ।
৬৯. মাল্লু আদিল শাহ।
৭০. আলাউদ্দিন হুসেন শাহ।
৭১. শামসুদ্দিন ইলিয়াস শাহ।
৭২. আলাউদ্দিন হুসেন শাহ।
৭৩. শিকন্দর শাহ।
৭৪. মামুদ গজনবী।
৭৫. শামসুদ্দিন ইলিয়াস শাহ।
৭৬. গিয়াসুদ্দিন মামুদ শাহ।
৭৭. জৈন উল আবিদিন।
৭৮. আলাউদ্দিন হুসেন শাহ।
৭৯. সিকন্দর লোদী।
৮০. আলাউদ্দিন হুসেন শাহ।
৮১. ইলতুৎমিস।
৮২. গিয়াসুদ্দিন বলবন।
৮৩.কুতুবউদ্দিন আইবক।
৮৪. মোহাম্মদ বিন তুঘলক।
৮৫. গিয়াসুদ্দিন বলবন।
৮৬.কুতুবউদ্দিবন আইবক।
৮৭. ফিরোজ শাহ তুঘলক।
৮৮. ফুতুয়াৎ-ই-ফিরোজশাহী।
৮৯. মোহাম্মদ বিন তুঘলক।
৯০. দ্বিতীয় নাসিরুদ্দিন মাহমুদ শাহ।
৯১. দ্বিতীয় মুহাম্মদ শাহ বাহমনি।
৯২. চাঁদ বিবি বা চাঁদ সুলতানা।
৯৩. তৃতীয় বুরহান নিজাম শাহ।
৯৪. ফিরোজ শাহ তুঘলক।
৯৫. দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ।
৯৬. মোহাম্মদ বিন তুঘলক।
৯৭. আলাউদ্দিন খলজি।
৯৮. ফিরোজ শাহ তুঘলক।
৯৯. আলাউদ্দিন খলজি।
১০০. ফিরোজ শাহ তুঘলক।
মন্তব্যসমূহ