Darogababu Ebong Habu । দারোগাবাবু এবং হাবু । ভবানীপ্রসাদ মজুমদার

 দারোগাবাবু এবং হাবু 
ভবানীপ্রসাদ মজুমদার



থানায় গিয়ে সেদিন ভোরে
বললে কেঁদেই হাবু,
নালিশ আমার মন দিয়ে খুব
শুনুন বড়োবাবু।

চার চারজন ভাই আমরা
একটা ঘরেই থাকি,
দুঃখে আমি সারা দিন-রাত
ভগবানকেই ডাকি।

বড়দা ঘরেই সাতটা বেড়াল
পোষেন ছোটো-বড়ো,
মেজদা পোষেন আটটা কুকুর
যতই বারণ করো।


সেজদা পাগল দশটা ছাগল
রাখেন ঘরেই বেঁধে,
গন্ধে তাদের প্রাণ যায় যায়
মরছি কেঁদে কেঁদে ।


দারোগাবাবূ বললে, হাবু
তোমরা কি সব ভুলো
সদাই খুলে রাখবে ঘরের
জানলা দরজাগুলো ।


 শুনেই হাবু বেজায় কাবু
বললে করুন সুরে,
দেড়শো পোষা পায়রা আমার
   যাবেই যে সব উড়ে ।।



২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :

নালিশকাহিল
বারণউন্মাদ
পাগলসবসময়
সদাইনিষেধ
কাবুঅভিযোগ

উত্তর :

নালিশঅভিযোগ
বারণনিষেধ
পাগলউন্মাদ
সদাইসবসময়
কাবুকাহিল


৩। শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো।

উত্তর- বিশেষ্য – পায়রা, থানা, বড়বাবু
বিশেষণ- কাবু, খুব, নালিশ, করুন,পোষা, দুঃখ, চারজন

৪ ‘ কেঁদে- কেঁদে’ এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে পাচটি নতুন শব্দ তৈরী কর।
উঃ রোজ রোজ, নেচে নেচে, হেসে হেসে, দিন দিন, মনে মনে।

৫ ক্রিয়ার নীচে দাগ দাও

৫.১ বললে কেঁদেই হাবু।

৫.২ সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো।

৫.৩ বললে করুণ সুরে।

৫.৪ যাবেই যে সব উড়ে

৫.৫ ভগবানকেই ডাকি

৬ বাক্য রচনা কর

নালিশ– অকারণে কারো নামে নালিশ করা উচিত নয়।

ভগবান– বিপদে- আপদে ভগবানের নাম স্মরণ করলে মনে জোর বাড়ে।

বারণ– মা রোদে বাইরে খেলতে বারণ করেছেন।

করুণ– আহত কুকুরছানাটি করুণ সুরে কাঁদছে।

ভোর– ভোর বেলা ঘুম থেকে ওঠা শরীরের পক্ষে ভালো।

৭। ঘটনাক্রম সাজিয়ে লেখো

৭.১ হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো।
৭.২ জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়।
৭.৩ হাবুরা চার ভাই একটা ঘরেই থাকে।
৭.৪ বড়দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা কুকুর ও হাবু নিজে দেড়শোঁ পায়রা পোষে।
৭.৫ দারোগা বাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল।
সমাধানঃ
১ হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো।
২ হাবুরা চার ভাই একটা ঘরেই থাকে।
৩ বড়দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা কুকুর ও হাবু নিজে দেড়শোঁ পায়রা পোষে।
৪ জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়।
৫ দারোগা বাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল।

৮।   কবিতাতে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ লেখো

উঃ হাবু-বড় বাবু, থাকি-ডাকি, বড়ো- করো, ভুলো- গুলো, বেঁধে – কেঁদে।

দিনলিপি । dipolipi । ডাইরি । diary । ক্লাস ৫ । পঞ্চম শ্রেণী

৯ বাক্য বাড়াওঃ
৯.১ হাবু গিয়েছিল ( কোথায়? কখন?)
উঃ হাবু ভোরে থানায় গিয়েছিল।
৯.২ বড়দা পোষেন বেড়াল। ( কয়টি? কেমন?)
উঃ বড়দা পোষেন ছোট- বড় আটটি বেড়াল।
৯.৩ হাবু ভগবানকে ডাকে।( কেন? কখন?)
উঃ হাবু দুঃখে সারা-দিন রাত ভগবানকে ডাকে।
৯.৪ দারোগাবাবু বলেন ঘরের জানলা – দরজা খুলে রাখতে। ( কাকে?)
উঃ দারোগাবাবু  হাবুকে বলেন ঘরের জানলা – দরজা খুলে রাখতে
৯.৫ হাবুর পায়রা উড়ে যাবে। ( কয়টি)
উঃ হাবুর দেড়শো পায়রা উড়ে যাবে।
১০.১ ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম বল।
উঃ সুকুমার রায়, ভবানীপ্রসাদ মজুমদার।
১০.২ তোমার পাঠ্য কবিতাটির কবি কে?
উঃ ভবানীপ্রসাদ মজুমদার।
১০.৩ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো
উঃ মজার ছড়া, নাম তার সুকুমার।
১১। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো
১১.১ হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল?
উঃ কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতার প্রধান চরিত্র হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিলেন।
১১.২ হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন?
উঃ কবি , ভবানীপ্রসাদ মজুমদারের লেখা ‘‘দারোগাবাবু এবং হাবু’‘ কবিতার হাবুর বড়দা ছোট -বড় সাতটি বিড়াল পোষেন, তাঁর মেজদা সেই ঘরেই আটটি কুকুর পোষেন ও তাঁর সেজদা দশটা ছাগল পোষেন।
১১.৩ হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কীভাবে দায়ি ছিল বলে তোমার মনে হয়?
উঃ একটি ঘরের মধ্যেই হাবুর দাদারা বিড়াল, কুকুর ও ছাগল পুষত। কিন্তু হাবু নিজেও আলাদা নয় , সে ঘরের মধ্যে দেড়শো পায়রা পুষত। আর সেই পায়রা যাতে উড়ে না যায় তাই সে জানলা দরজা বন্ধ করে রাখত। তাই সারা ঘর দুর্গন্ধে ভরে থাকত। অর্থাৎ হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিছুটা দায়ী।
১১.৪ দারোগা বাবু হাবুকে যে পরামর্শ দিল তা হাবুর পছন্দ হল না কেন?
উঃ হাবুর তিন জন দাদা একই ঘরে অনেক বিড়াল, কুকুর ও ছাগল পুষত ও তাই দুর্গন্ধে হাবুর প্রাণ যায় যায়। তাই দারোগা বাবু তাকে পরামর্শ দিয়েছিল যে ঘরের জানলা, দরজা খুলে রাখতে। কিন্তু দারোগা বাবুর এই উপদেশ হাবুর পছন্দ হয় নি কারণ তাহলে হাবুর পোষা দেড়শো পায়রা উড়ে যাবে।
১১.৫ দারোগাবাবুর কাছে হাবু তাঁর যে দুঃখের বর্ণনা দিয়েছিল তা নিজের ভাষায় লেখো।
উঃ ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবাবুর কাছে তাঁর দুঃখের কথা বলে। তারা চার ভাই একই ঘরে থাকে এবং সেই ঘরেই বড়দা সাতটি বিড়াল, মেজদা আটটি কুকুর ও সেজদা দশটি ছাগল পোষেন। এ্রর ফলে দুর্গন্ধে হাবুর প্রাণ বেরিয়ে যায়। মনের দুঃখে সে সারাদিন রাত ভগবানকে ডাকে।

পাঠ মূল্যায়নের জন্য অতিরিক্ত প্রশ্নোত্তর

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :
১. হাবু কোন্ সময় থানায় গিয়ে নালিশ জানিয়েছিল?
উঃ। হাবু ভোরবেলা থানায় গিয়ে নালিশ জানিয়েছিল।
২. হাবুরা মোট কয় ভাই? তারা কীভাবে থাকে?
উঃ। হাবুরা মোট চার ভাই। তারা চার ভাই একসাথে একটি ঘরে থাকে।
৩. বললে করুণ সুরে'— কে করুণ সুরে কী বলেছিল?
উঃ। হাবু করুণ সুরে দারোগাবাবুকে বলেছিল সব দরজা জানালা খুলে রাখলে তার নিজের দেড়শো পোষা পায়রা উড়ে যাবে।
৪. হাবুর বড়দা কী পোষেন?
উঃ। হাবুর বড়দা সাতটা ছোটো-বড়ো বিড়াল পোষেন।
৫. বারণ করা সত্ত্বেও হাবুর মেজদা কী পোষেন?
উঃ। বারণ করা সত্ত্বেও হাবুর মেজদা আটটা কুকুর পোষেন।
৬. হাবুর সেজদা কোন্ প্রাণী পোষেন?
উঃ। হাবুর সেজদা দশটা ছাগল পোষেন।
৭. হাবুর কোন্ দাদাকে হাবু পাগল বলে উল্লেখ করেছে?
উঃ। হাবুর সেজদাকে হাবু পাগল বলে উল্লেখ করেছে।
৮. কে কেন কেঁদে কেঁদে মরছে?
উঃ। দাদাদের পোহা প্রাণীর গন্ধে হাবুর প্রাণ ওষ্ঠাগত, তাই হাবু কেঁদে কেঁদে মরছে।
৯. হাবুর পোষা পায়রার সংখ্যা কত?
উঃ। হাবুর পোষা পায়রার সংখ্যা দেড়শো।
১০. হাবূ ও তার দাদাদের মিলিয়ে মোট পোষা প্রাণীর সংখ্যা কত?
উঃ। হাবু ও তার দাদাদের মিলিয়ে মোট পোষা প্রাণীর সংখ্যা একশো পঁচাত্তরটি।
১১. দারোগাবাবু হাবুকে কী পরামর্শ দিয়েছিলেন?
উঃ। দারোগাবাবু হাবুকে ঘরের সব জানালা দরক্তাগুলো সবসময় খুলে রাখতে পরামর্শ দিয়েছিলেন।
১২. শুনেই হাবু বেজায় কাবু'হাবুর কাবু হওয়ার কারণ কী?
উঃ। দারোগাবাবুর পরামর্শ অনুযায়ী সব দরজা জানালা খুলে রাখলে হাবুর দেড়শো পোষা পায়রা উড়ে যেত। তাই দারোগাবাবুর পরামর্শ শূনেই হাবু কাবু হয়ে পড়েছিল।
১৩. ভবানীপ্রসাদ মজুমদার কতগুলি ছড়া লিখেছেন?
উঃ। তিনি এখনও পর্যন্ত প্রায় ষোলো হাজারের বেশি ছড়া লিখেছেন।

নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তরঃ

১. বাক্য বাড়াও - - 
(ক) রাখেন ঘরেই বেঁধে (কী?) উঃ। দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে।
(খ) বললে করুণ সুরে (কে?) উঃ। হাবু বললে করুণ সুরে।
(গ) যাবেই যে সব উড়ে (কী?) উঃ। পোষা পায়রা যাবেই যে সব উড়ে।
(খ) সদাই খুলে রাখবে (কী?) উঃ। সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো।

২. এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে নিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো :

বা বড়ো বু, কে বা ন ই ড গ. ন. যে পো, গা রো বা দা, জ্বালা।
উঃ। বা বড়ো বু—বড়োবাবু। কেবা নই ভগ ভগবানকেই। ন ষে পো–পোষেন। গারো বা দা বু - দারোগাৰাৰু।
জাদ র লো গু—দরজাগুলো।
৩. নীচে দেওয়া কবিতার লাইনগুলির পরের লাইনটি লেখো !
(ক) সেদিন ভোরে। (খ) সারা দিন রাত। (গ) মেজদা পোষেন। (ঘ) সারা দিন রাত (ঙ) প্রাণ যায় যায়। (চ) শুনেই হাৰু, (ছ) সদাই খুলে, (জ) দেড়শো পোষা।
উঃ। (ক) বললে কেঁদেই হাবু। (খ) ভগবানকেই ডাকি। (গ) আটটা কুকুর। (ঘ) রাখেন ঘরেই বেঁধে। (ঙ) মরছি কেঁদে কেঁদে। (চ) বেজায় কাবু। (ছ) রাখবে ঘরের। (জ) পায়রা আমার।

৪. সঠিক বানানটির নীচে দাগ দাও
(ক) নালিশ, নালিস (খ) বড়বাবু, বড়োবাবু (গ) পোশেন, পোষেন (ঘ) বারণ, বারন (ঙ) করুন, করুণ (চ) উরে, উড়ে।
উঃ। (ক) নালিশ (খ) বড়োবাবু (গ) পোষেন (ঘ) বারণ (ঙ) করুপ (5) উড়ে।

মন্তব্যসমূহ