ভাটিয়ালি গান । শিবতোষ মুখোপাধ্যায় । VATIALIGAN । SHIBTOSH । প্রশ্ন উত্তর । QUESTION ANSWER

 ভাটিয়ালি গান
শিবতোষ মুখোপাধ্যায়

 শব্দার্থ: দরদী- ব্যাথায় বাখী বা পরদুঃখ কাতর। বিষম—ভীষণ। পাণি- জল। বিজলি— বিদ্যুৎ। বিমনা-আনমনা। বল-বলো। বল- শক্তি। বাসনা- ইচ্ছা। দেইখ্যা- দেখিয়া। দরিয়া- সমুদ্র। গাঙ- নদী। তুফান–জোর বাতাসে নদীর জলস্ফীত। শওঁসওঁ- শাঁ শাঁ শব্দ। জোছনা- জ্যোৎস্না। ভরি- ভর্তি করে। সুরজ- সূর্য। নাও—নৌকো। বৈঠা—নৌকার দাঁড়। পবন-বাতাস। নায়—নৌকোয়। বেসাত- পণ্যদ্রব্য। নব লাখ—নয় লক্ষ। পাড়ি- নদী পার হওয়া।


সংক্ষিপ্ত উত্তর লেখো:

১. মাঝির কোথায় যাবার বাসনা ছিল? সেখানে যাওয়া হল না কেন?

উত্তর। মাঝির লবঙ্গ লতিকার দেশে যাবার বাসনা ছিল। মাঝ সমুদ্রে নৌকো ডুবে যাওয়ার জন্য যাওয়া হল না। মাঝি তার উপায় জানতে চেয়েছে।

২. ভাটিয়ালি গানের দু'জন গীতিকার ও সুরকারের নাম লেখো।

উত্তর। ভাটিয়ালি গানের গীতিকার ও সুরকার হলেন সিরাজ আলি ও জালাল খান।

৩. 'ভাটিয়ালি গান' কারা কখন গায়?

উত্তর। ভাটার স্রোতে নৌকো ভাসিয়ে দিয়ে মাঝিরা ভাটিয়ালি গান গায়।

৪. জলের শব্দ গানটিতে দেওয়া আছে তা লেখো এবং ওইরকম তিনটি শব্দ লেখো।

উত্তর। গানটিতে জলের শব্দ ব্যবহৃত হয়েছে—কলকল, ছলছল, অনুরূপ শব্দ হল ঝরঝর, ভরভর, ঘরঘর।

 অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

১. 'ভাটিয়ালি গান' গানটিতে নৌকোর কী কী প্রতিশব্দ আছে, লেখো।

উত্তর। ‘ভাটিয়ালি গান' গানটিতে নৌকোর প্রতিশব্দ হল—নায়, নাও।

২. 'ভাটিয়ালি গান' গানটিতে সমুদ্রের কী কী—প্রতিশব্দ আছে লেখো।

উত্তর। 'ভাটিয়ালি গান' গানটিতে সমুদ্রের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে–দরিয়া, দইরা।

৩.'বাসনা' শব্দটির দুটি প্রতিশব্দ লেখো।

উত্তর। 'বাসনা' শব্দটির দুটি প্রতিশব্দ হল—কামনা, আকাঙ্খা, প্রত্যাশা।

৪. 'কন্যা' শব্দটির দুটি প্রতিশব্দ লেখো।

উত্তর। কন্যা শব্দটির দুটি প্রতিশব্দ হল—দুহিতা, তনয়া, মেয়ে।

৫. 'চন্দ্র' শব্দটির দুটি প্রতিশব্দ লেখো।

উত্তর। চন্দ্র' শব্দের দুটি প্রতিশব্দ হল—চাঁদ, নিশাকর।


মন্তব্যসমূহ