রাস্তায় ক্রিকেট খেলা
মাইকেল অ্যান্টনি
শব্দার্থ। আলসে- কার্নিশ। অপার্থিব- অলৌকিক। নির্বিকার- উদাসীন। অধীর- অস্থির। কলজে-হৃৎপিণ্ড। বিষণ্ণ- দুঃখিত। কিংকর্তব্যবিমূঢ় -কী করা উচিত ঠিক করতে না-পারা। মায়ারো—একটি স্থানের নাম। হুজুগ—মজা। হুংকার- গর্জন। চ্যাঁচাতে লাগল–চিৎকার করতে লাগল। অদৃশ্য- দৃষ্টির বাইরে। বিষণ্ণ- ম্লান বা দুঃখিত। উপকূল–কূলের নিকটে। অধৈর্য- অধীর। সদ্য-এইমাত্র। টম (ইংরেজি)-ভাগ্যপরীক্ষ। হেড (ইংরেজি)—–মাথা। টেল (ইংরেজি)- লেজ (চৌকো বা মুদ্রার বিপরীত পিঠ)। মুখ বেঁকিয়ে- উপেক্ষার ভঙ্গি। আওয়াজ- শব্দ। উদ্ভাসিত—দীপ্ত। লজ্জিত- লজ্জার ভাব। খোশমেজাজে- আনন্দিত হন।
হাতে কলমে
১.বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে নীচের বাক্যগুলি আবার লেখো।
১.১. বর্ষাকালে এমনই ছিল ( মায়ারো/ ব্রাজিল / ত্রিনিদাদ)। উত্তর। মায়ারো।
১.২ নেবুর পাতায় করমচা / হে বৃষ্টি (ইতালিতে / লন্ডনে / স্পেনে) যা। উত্তর। স্পেনে যা।
১.৩. (ধুত্তোর / নিকুচি / ভাল্লাগেনা) মনে মনে বললাম। উত্তর। নিকুচি।
১.৪. ভেতরে ভেতরে (গুমোট / দুর্যোগপূর্ণ / হিংস্র) আবহাওয়াকে আমি ভয় পেতাম। উত্তর। হিংস্র।
১.৫. অ্যামি ডাকে (হেড/ টেল)। উত্তর। টেল।
১.৬. অ্যামি (রাগে / আনন্দে / বিস্তিতে) ফুঁসতে থাকে। উত্তর। অ্যামি রাগে ফুঁসতে থাকে।
১.৭. অ্যামি অনেকবার ঠিক করেছি (হিংস্র / ঝগড়াটে / সাহসী) হবে। উত্তর। অ্যামি অনেক বার ঠিক করেছে সাহসী হবে।
১.৮. যখনই (বৃষ্টি / বাজ / বরফ) পরত অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়। উত্তর। যখনই বাজ পড়ত অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়।
১.৯ (নীল /লাল / কমলা) রঙের আকাশ দেখি। উত্তর। কমলা রঙের আকাশ দেখি।
১.১০. আমি (হেসে/ কেঁদে / নেচে) ফেলি। উত্তর। আমি কেঁদে ফেলি।
২. কর্য কারণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো :
২.১. বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই।
উত্তর। যেহেতু বর্ষাকালে বৃষ্টি হত, তাই রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ কম মিলত।
২.২. ওর চেঁচাতে লাগল 'নেবুর পাতায় করমচা / হে বৃষ্টি, স্পেনে যা”।
উত্তর। ওরা চেঁচাত। 'নেবুর পাতায় করমচা / হে বৃষ্টি স্পেনে যা'।
২.৩. ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম।
উত্তর। আবহাওয়া হিংস্র হত। আমি ভেতরে ভেতরে ভয় পেতাম।
২.৪. লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই।
উত্তর। আমি লজ্জিত হই। মাটির দিকে তাকাই।
২.৫. খোলা মেজাজে বলে ‘নে সেলো তুই আগে ব্যাট কর'।
উত্তর। খোলা মেজাজে বলল। বলল 'নে সেলো তুই আগে ব্যাট কর'।
২.৬. ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই।
উত্তর। আমি দেখতে পাই। ওর চোখের কোণে জল চিকচিক করছে।
৩. নীচের বাক্যাংশগুলি কোন্ বিশেষ অর্থ প্রকাশ করেছে লেখো:
৩.১. বাতাস ছুটে এসে বদ মেজাজে ঝাপট মারত। উত্তর। রাগ।
৩.২. আমাকাপড় জুবজুবে। উত্তর। ভেজাভাব
৩.৩. বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগল। উত্তর। প্রচণ্ড শব্দ।
৩.৪. তার মুখ উদ্ভাসিত। উত্তর। আনন্দ।
৩.৫. ভার্ন ড্যাব ড্যাব করে চায়। উত্তর। আশ্চর্য ভাব।
৪. নীচের বিশেষ্যগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষ্যে বদল করে বাক্যরচনা করো :
উত্তর। গোমড়া—গভীরতা→ কথায় কথায় সুমনের গম্ভীরতা দেখা যায়।
হুজুগে–হুজুগে→বেশি হুজুগে না-মাতা ভালো।
চিৎকার- চেঁচানো→ শিশুর চেঁচানো মা অস্থির।
সাহসী – সাহস→ সাহস ভালো, কিন্তু বেশি সাহস ভালো না।
অভিনব- অভিনবত্ব→এবারের পুজোয় অভিনবত্ব ছিল।
৫. নীচের বাক্যগুলিতে কোন্ কোন্ শব্দে বচন কীভাবে নির্দেশিত হয়েছে তা লেখো।
৫.১. ওরা হাসছে। উত্তর। ওরা -বহুবচন।
৫.২. ঝুলেপড়া মেঘগুলি ঘন কালো হয়ে উঠত।
উত্তর: মেঘগুলি—বহুবচন।
৫.৩. অ্যামি আমাদের উঠোনে।
উত্তর। অ্যামি—একবচন, আমাদের বহুবচন।
৫.৪. এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে উঠল। উত্তর। কলজেটা— একবচন।
৫.৫. পকেট থেকে একটা পেনি বার করে বলে 'টস কর'। উত্তর। একটা- একবচন।
৬. নিম্নরেখ অংশের কারক বিভক্তি নির্ণয় করো।
৬.১. সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে।
৬.২. আর মুখ একেবারে ভেজা।
৬.৩. আমি দাঁড়িয়ে রইলাম।
৬.৪. আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়।
৬.৫. ভার্ন রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে।
উত্তর। করণ কারকে শূন্য বিভক্তি।
উত্তর। কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।
উত্তর। কর্তৃকারকে 'শূন্য' বিভক্তি।
উত্তর। অধিকরণ কারকে 'শূন্য' বিভক্তি।
উত্তর। অধিকরণ কারকে 'শূন্য' বিভক্তি।
৭. নীচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো।
৭.১. রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত।
উত্তর। ওরা রাস্তায় ক্রিকেট খেলার মতো অনিন্দ আর কীসে পায়?
৭.২. ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল।
উত্তর। ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল?
৭.৩. আবার কী ভয়ংকর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল।
উত্তর। আবার কীসের শব্দে আকাশ কেঁপে উঠল?
৭.৪. দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম। উত্তর। কোথায় দৌড়ে যাও?
৭.৫. আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়ত অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়। উত্তর। ছেলেটি কী ঠিক করেছিল? সে কোথায় গিয়ে ঢুকতো?
৮. উদ্ধৃতি চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো :
৮.১. 'আমি দু-নম্বর ব্যাট,' ভার্ন বলে।
উত্তর। ভার্ন বলে যে, তার দুনম্বরে ব্যাট করার কথা।
৮.২. সে বলে সেলো, ব্যাট আর বল কোথায়?
উত্তর। সে সেলোর কাছে জানতে চায় তার ব্যটি আর বল কোথায় আছে।
৮.৩. 'ভার্ন' সে চেঁচিয়ে ডাকে 'এই ভার্ন দ্যাখ, সেলো'।
উত্তর। সে চেঁচিয়ে ডেকে সেলোকে দেখায়
৯. কোন্টি কোন দেশের মুদ্রা উল্লেখ করো।
উত্তর। পেনি- ওয়েস্ট ইন্ডিজ। ডলার- আমেরিকা। পেদো- স্পেন। রুবল- রাশিয়া। টাকা-ভারত/ বাংলাদেশ।
১০. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।
১০.১. তোমার রাজ্যের কোন্ দিকে সমুদ্র রয়েছে? উত্তর। আমার রাজ্যের দক্ষিণ দিকে সমুদ্র রয়েছে।
১০.২. খেলাধূলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো।
উদ্ভব। 'স্টপার' মতি নন্দীর লেখা।
১০.৩. ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো।
উত্তর। ঘরের ভিতরের- ক্যারাম।
ঘরের বাইরে- ফুটবল।
১০.৪. তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো: উত্তর। সৌরভ গাঙ্গুলি।
১০.৫. তোমার জানা ঋতু বিষয়ক যে-কোনো একটি ছড়ার প্রথম পঙ্ক্তি লেখো :
উত্তর। 'নীল নব ঘনে, আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে।'
১১. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর দাও।
১১.১. মাঠের খেলাধূলার সঙ্গে রাস্তার খেলাধূলার ফারাকগুলি লেখো।
উত্তর। মাঠের খেলাধূলার জায়গা অনেক বেশি, রাস্তায় জায়গা কম। মাঠে পড়ে গেলে চোট লাগবে কম, রাস্তায় চোট লাগবে বেশি।
১১.২. সমুদ্রের ধারে ঝড় কীভাবে ভয়ংকর হয়ে ওঠে?
উত্তর। সমুদ্রের ধারে হাওয়া বাধাপ্রাপ্ত হয় না। তাই বড়ের বেগ ক্রমশ বেড়ে ওঠে। সমূদ্র হুংকার দেয়, বাতাসের তেজ আর মেঘের গর্জন চরমে ওঠে।
১১.৩. গল্পে মোট ক-টি কিশোর চরিত্রের সন্ধান পেলে? গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে?
উত্তর। গল্পে মোট তিনটি কিশোর চরিত্রের সন্ধান পেলাম।
গল্পের একমাত্র বয়স্ক চরিত্র হলেন আমি ও ভার্নের মা।
১১.৪. সেলো ভার্নের ব্যাটবল কেন ও কোথায় ছুঁড়ে ফেলেছিল এবং কেন?
উত্তর। সেলো প্রথমে ব্যাট করতে চেয়ে টসে হেরে গিয়েছিল বলে ভার্নের বল ও ব্যাট বাড়ির পেছনের ঝোপে ফেলে দিয়েছিল।
১১.৫. তাদের বিবাদ কীভাবে মিটে গেল?
উত্তর। নতুন বছরে তাদের আবার দেখা হল। তখন ভার্ন তার নতুন ব্যাট দিয়ে সেলোকে প্রথম ব্যাট করতে দিল।
১২. 'রাস্তায় ক্রিকেট খেলা' গল্পটি পড়ে কোন্ কোন্ অনুষঙ্গে মনে হল গল্পটি বিদেশি গল্প?
উত্তর। প্রথমত—লেখকসহ বাচ্চা ছেলেগুলির নাম, তাদের শহরের নাম এবং তাদের মুদ্রার নাম।
মন্তব্যসমূহ