জাদু কাহিনী । অজিত কৃষ্ণ বসু । Jadu Kahini । Ajit Krishna Basu । প্রশ্ন উত্তর । question answer

 জাদু কাহিনি
         অজিত কৃষ্ণ বসু

শব্দার্থ : জাদুকর—যে মায়া বা ভেলকি দেখায়। দক্ষিণা—পারিশ্রমিক। হাওয়া—বাতাস। বাগে—আয়ত্তে। পুঁজি—মূলধন। খটকা—সন্দেহ। জোয়ান- যুবক। অখ্যাত—যার সুনাম বিশেষ নেই।



অতিরিক্ত প্রশ্নোত্তর

১. শূন্যস্থান পূরণ করো :

১.১ ইংল্যান্ডের বিখ্যাত জাদুকর___একদিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলেন।

উ: ডেভিড ডেভান্ট।

১.২ আমার এই টুপিটি____দিয়ে ভরে দিয়ে যাবেন।

উ: আমার এই টুপিটি শিলিং দিয়ে ভরে দিয়ে যাবেন।

১.৩ দৌড়ে বা___এ লোকটার সঙ্গে পারবেন না।

উ: দৌড়ে বা কুস্তিতে ও লোকটার সঙ্গে পারবেন না।

১.৪ পথ___চেঁচিয়ে ডাকলেও সাড়া দেবার লোক নেই কাছাকছি।

উঃ পথ নির্জন চেঁচিয়ে ডাকলেও সাড়া দেবার লোক নেই কাছাকাছি।

১.৫ আমার পকেটখানা_____করে যা পাও সব নিয়ে নাও।

উঃ আমার পটেখানা তল্লাসি করে যা পাও সব নিয়ে নাও।

১.৬ কত আছে তোমার পকেটে? প্রশ্ন করলো লোকটি। ডেভান্ট বললেন___। 

উ: কত আছে তোমার পকেটে? প্রশ্ন করলো লোকটি- ডেভান্ট বললেন ছয় শিলিং।

১.৭ একটি জাদুর খেলা আছে যার নাম__। 

উ: একটি জাদুর খেলা আছে যার নাম কৃপাণের স্বপ্ন

১.৮ সুতরাং আর কাল_____না করে তিনি কাজে লেগে গেলেন।

উঃ সুতরাং আর কাল বিলম্ব না করে তিনি কাজে লেগে গেলেন।

১.৯ শেষটায় কি ওই_____হাতে মার খেয়ে মরতে হবে?

উঃ শেষটায় কি ওহ গোঁয়ারের হাতে মার খেয়ে মরতে হবে?

১.১০ হাওয়া থেকে টাকা ধরার কাজটিকে তিনি নানা কায়দায় যথাসম্ভব___করতে লাগলেন।

উঃ হাওয়া থেকে টাকা ধরার কাজটিকে তিনি নানা কায়দায় যথাসম্ভব বিলম্বিত করতে লাগলেন


২. বাক্য রচনা করো :

জাদুকর, সন্ধ্যাবেলা, কুস্তি, নির্জন পথ, তল্লাসি, নির্ভর, ভঙ্গিতে, কল্পনা।

উঃ জাদুকর- জাদুকরের জাদু খেলা দেখতে খুব মজা লাগে।

সন্ধ্যাবেলা–আজ সন্ধ্যাবেলা ক্লাবে রবীন্দ্রনাথের জন্মদিনের অনুষ্ঠান হবে।

কুস্তি-রামের দাদু যৌবনকালে কুস্তি করতেন।

নির্জন পথ- সোমার মা তাকে বুঝিয়েছেন রাতে নির্জন পথ দিয়ে না আসতে।

তল্লাসি–পুলিশ এসে মধুর ঘর তল্লাসি করলো।

নির্ভর-অনির বাবার মৃত্যুর পর তার পরিবার ওর ওপর নির্ভর করে আছে।

ভঙ্গিতে-তার কথা বলার ভঙ্গিতে ঘরটা পাওয়া গেল।

কল্পনা—এতো বড়ো মানুষ তাঁদের বাড়ি আসবে সে কল্পনা করেনি কোনোদিন।



জাদু কাহিনী প্রশ্ন উত্তর
জাদু কাহিনী বিষয়বস্তু
জাদু কাহিনী প্রশ্ন উত্তর class 7


মন্তব্যসমূহ