চিন্তাশীল
রবীন্দ্রনাথ ঠাকুর
শব্দার্থ : চিন্তাশীল — চিন্তা করা স্বভাব যার। বৎস–বাছা। বৎসর–বছর। কাশী-উত্তরপ্রদেশে অবস্থিত হিন্দুদের তীর্থক্ষেত্র। সমান- ব্যাকরণে বলে একপদীকরণ বা একপদে পরিণত করা। আচ্ছন্ন—আকৃত। বৃহৎ—বড়ো। ভাগ্নে-বোন বা দিদির ছেলে। অস্ত যায়- ডুবে যায়। অন্তঃকরণ—মন। অধীর—অস্থির। কুরুক্ষেত্র- কুরূপাণ্ডবের যুদ্ধক্ষেত্র। গুরুতর –বিষম। পাগল— উন্মাদ। সুশীলা—সৎ স্বভাব। আশ্চর্য—অবাক। দরকার- প্রয়োজন। বৎসর- বছর। নিমগ্ন–ডুব দেওয়া।ব্যামো- অসুখ। ধাতু–ক্রিয়াবাচক প্রকৃতি বা শব্দমূল (এখানে)। রোমাঞ্চিত—শিহরিত। বন্ধ-বাঁধা। আমোদ-আহ্লাদ।মণ্ডবৎ- প্রাণাম। নিতান্ত—খুব। রোসো—অপেক্ষা করো।
হাতে কলমে
১. একই অর্থযুক্ত শব্দ নাটক থেকে খুঁজে বের করে লেখো:
উত্ত। মক্ষিকা— মাছি।
হাজির- উপস্থিত।
অস্থির- চঞ্চল।
ব্যবস্থা—বন্দোবস্ত। ঢাকা বা আবৃত-বন্ধ।
২. শূন্যস্থান পূরণ করো।
উত্তরঃ বিশেষ্য বিশেষণ
আদর আদুরে
শোক শোকগ্রস্ত
নির্ভর নির্ভরতা
বিশেষ্য বিশেষণ
ভাত ভেতো
প্রমাণ প্রমাণ্য
আমোদ আমুদে
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
৩.১. 'কথাটা বড়ো সামান্য নয়’-বস্তা কে? কার কোন কথাটা সামান্য নয়?
উত্তর। বক্তা নরহরি। নরহরি তার মাকে বাছা শব্দের ধাতু কী জিজ্ঞেস করলেন তখন তার মা উত্তর দিতে পারলেন না। তখন নরহরি তার উত্তর নিজে দিল বাছা শব্দের ধাতু রূপ বৎস। দু-হাজার বছর আগে বাছাকে বৎস বলত। এই কথাটা বোঝাতে গিয়েই সে মাকে বলেছিল কথাটা বড়ো সামান্য নয়।
৩.২. 'এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো।'- কে, কাকে এই কথা বলেছে? কোন ভাবনাকে বাজে বলা হয়েছে? তা কি সত্যিই 'বাজে ভাবনা' তোমার কি মনে হয়?
উত্তর। নরহরির মা নরহরিকে এই কথা বলেছে। এই যে বাছা থেকে বৎস এবং লক্ষ্মী শব্দের ব্যবহার। দু-হাজার বছর আগে বাছাকে বৎস বলা হত। এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাত। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে লক্ষ্মী বলত। কালক্রমে পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। নরহরির মা নরহরিকে লক্ষ্মী বলছেন। না, এইগুলো বাজে ভাবনা নয়। এই যে ভাষার পরিবর্তন তা ভাববার বিষয়।
৩.৩. 'আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়' — বক্তা কে? তার কোন কথায় নরহরি শোকগ্রস্ত হয়ে পড়েছে?
উত্তর। নরহরির মাসিমা একথা বলেছেন। নরহরি ভাষার এই পরিবর্তন দেখে চিন্তায় ছেঁড়া চাদর ও একমুখ দাড়ি নিয়ে বসে আছে। তখন তার মাসিমা এসে তাকে দেখে বললেন, তাকে দেখে সুবলের মা হেসেই কুরুক্ষেত্র হবেন। তখন তার কথা শুনে নরহরি শোকগ্রস্ত হয়ে পড়ে। কারণ কুরুক্ষেত্র আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। কুরুক্ষেত্রের কথা ভাবলে আমাদের মন দুঃখে অধীর হয়ে ওঠে।
৩.৪. 'রোসো আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি'—নরহরি কার কাছে কী প্রমাণ করে দিতে চেয়েছিল?
উত্তর। নরহরি তার দিদিমার কাছে প্রমাণ করে দিতে চেয়েছিল সূর্য অস্ত যায় না। পৃথিবী উলটে যায়। পৃথিবী-ই সূর্যের চারিদিকে ঘোরে।
৩.৫. ‘আদর করবি, তাতেও ভাবতে হবে নরু?’–এর প্রত্যুত্তরে নরু মাকে কী কী বলেছিল?
উত্তর। নূরু মাকে বলেছিল ছেলেবেলাকার আদরের উপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে। ছেলেবেলাকার এক একটা ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকাললে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। তাই ছেলেকে আদর করাটা সামান্য কাজ নয়।
৩.৬. 'তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না।'—কে কাকে বাধা দিতে চায়নি?
উত্তর। নরহরি তার মাকে বাধা দিতে চায়নি।
৩.৭. 'এটাতে বড়ো বেশি ভাবতে হল না'—কার স্বগোক্তি? কাকে বেশি ভাবতে হল না। কেন?
উত্তর। নরহরির মার স্বগোক্তি নরহরিকে ভাবতে হল না। নরহরির মা কাশী যেতে চাইলেন। মার ইচ্ছে হয়েছে। নরহরি বাধা দেবে না। মার সকল কথাতেই নরহার অস্থির হয়ে পড়ে। কিন্তু এই ইচ্ছেটা মার তাই নরহরির বেশি ভাবতে হল না। মার ইচ্ছেই তার ইচ্ছে।
৪. চিন্তাশীল নরহরি সবার সব কথাতেই চিন্তামগ্ন হয়ে পড়ে, অথচ মায়ের কাশীবাসী হওয়ার ইচ্ছা হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায়। কিন্তু তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন, সে আবার ভাবতে বসে।- এ থেকে নরহরি চরিত্রটি সম্পর্কে তোমার কেমন ধারণা হল?
উত্তর। নরহরি একজন চিন্তাশীল মানুষ। সে সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে। ভাষার পরিবর্তন, সূর্য স্থির পৃথিবী ঘুরছে, মাছি ভনভন করে কেন? মাছির ডানা আছে তাই ভন ভন শব্দ হয় ইত্যাদি। মায়ের কাশীবাসী হওয়ার ইচ্ছা হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায়। তার মা সেই টাকার বন্দোবস্ত করতে বলেন, সে আবার ভাবতে বসে। তার ভাবনাই মার আসল কাজের বেলায় যে নেই। জীবনে যা প্রয়োজন যা দরকার তা নিয়ে সে ভাবে না। শুধু কতগুলো অদরকারি কথা নিয়ে সে সারাদিন চিন্তাভাবনা করে। এ থেকে নরহরি চরিত্রটি সম্পর্কে মনে হয় সে শুধু অদরকারি চিন্তা নিয়েই জীবন কাটিয়ে দেয়। দরকারি জিনিসের বা জীবনে যা দরকার তা নিয়ে তার কোনো ভাবনাচিন্তা নেই।
৫. সংক্ষিপ্ত উত্তর লেখো।
৫.১. 'লক্ষ্মী আমার, একবার ওঠ'।—বক্তা কে? লক্ষ্মী শব্দ পূর্বে এবং এখন কীভাবে ব্যবহৃত হয়েছে লেখো।
উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'চিন্তাশীল' নাটকে প্রশ্নোদ্ধৃত উদ্ভিটির বক্তা নরহরির মা।
লক্ষ্মী শব্দটির অর্থ এককালে ছিল দেবী বিশেষ। এখন লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে লক্ষ্মী বলে।শান্ত সুবোধ পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দটির প্রয়োগ হচ্ছে।
৫.২. 'তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না'—বক্তা কে? কার কী ইচ্ছা হয়েছে। কোন কাজে বক্তা বাধা দেবে না? বক্তা এ ব্যাপারে কখন ভাবতে বসেছিল?
উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'চিন্তাশীল' নাটকে আলোচ্য অংশের বক্তা চিন্তাশীলন নরহরি।
নরহরির মা ছেলের আচরণ দেখে কাশীবাসী হবার ইচ্ছা জানিয়েছিল।
মায়ের কাশীবাসী হবার ইচ্ছায় সে বাধা দেবে না।
টাকার বন্দোবস্তের কথা বললে সে ভাবতে বসে।
৫.৩. 'ওম', এসে কাঁদতে বসল।— বস্তা কে? কোন্ কথা শুনে কে কাঁদতে কাল? বস্তা নরহরিকে কী নামে ডাকে?
উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'চিন্তাশীল' নাটকে আলোচা অংশের বক্তা নরহরির মাসিমা।
নরহরির আচার-আচরণ দেখে সুবলের মা হেসেই কুরুক্ষেত্র। তার মাসিমা একথা তাকে শোনালে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা,লোকক্ষয়ের কথা চিন্তা করে নরহরি কাঁদতে বসে। নরহরির মাসিমা নরহরিকে আদর করে নিরু' বলে ডাকে।
৫.৪. 'আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয়।'—বক্তা কে? ভাষার বা প্রকাশভঙ্গির কীরূপ পরিবর্তন হয়েছে বক্তার বিশ্লেষণ অনুযায়ী লেখো।
উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'চিন্তাশীল’ নাটকে আলোচ্য অংশের বস্তা চিন্তাশীল নরহরি।
নরহরির বিশ্লেষণ অনুসারে, 'লক্ষ্মী' শব্দটির বার বার সেকালে ও একালে পরিবর্তিত হয়েছে। লক্ষ্মী শব্দটির অর্থ এককালে ছিল দেবী বিশেষ। এখন লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোকে লক্ষ্মী বলে। আবার শান্ত সুবোধ পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দটির প্রয়োগ হচ্ছে।
৬. ঠিক বানানটি বেছে নিয়ে লেখো:
ব্যমো / ব্যামো পরিবর্তন / পরিবর্তন
লক্ষ্মী / লক্ষী ব্যস্ত / ব্যস্ত
মুখস্থ / মুখস্ত প্রমান / প্রমাণ
উত্তর। ব্যামো, পরিবর্তন, বাস্ত, লক্ষ্মী, প্রমাণ, মুখস্ত।
৭. নীচের বাক্যগুলিকে বদলে চলিত রীতিতে লেখো :
৭.১. ভাত শুকাইতেছে, মা মাছি তাড়াইতেছেন।
উদ্ভব। ভাত শুকোচ্ছে, মা মাছি তাড়াচ্ছেন।
৭.২. এ কথা নিতান্ত সহজ নয়।
উত্তর। এ কথা খুব সহজ নয়।
৭.৩. নরহরির শিশু ভাগিনেয়কে কোলে করিয়া মাতার প্রবেশ।
উত্তর। নরহরির শিশু ভাগ্নেকে কোলে করে মার প্রবেশ।
৭.৪. নরহরি মাথায় হাত দিয়া পুনশ্চ চিন্তায় মগ্ন।
উত্তর। নরহরি মাথায় হাত দিয়ে আবার চিন্তায় মগ্ন।
৮.অর্থ লেখো: বৎস, রোসো, দণ্ডবৎ, ভাগিনেয়, বন্দোবস্ত।
উত্তর। বৎস > বাছা, রোসো > অপেক্ষা করো, দণ্ডবৎ > প্রণাম, ভাগিনেয় > ভাগ্নে, বন্দোবস্ত > ব্যাবস্থা।
৯. সমার্থক শব্দ লেখো। পৃথিবী, সূর্য, স্ত্রীলোক, মা।
উত্তর। পৃথিবী—ধরা, ধরিত্রী, বসুন্ধরা। সুর্য—রবি, ভানু, তপন, ভাস্কর।
স্ত্রীলোক- পত্নী, দার, জায়া। মা–জননী, গর্ভধারিণী, মাতা, অম্বা।
১০. নাটক থেকে পাঁচটি নির্দেশক ও অনির্দেশক শব্দ খুঁজে নিয়ে লেখো।
উত্তর। নির্দেশক শব্দ :
গোল, যৌবনকাল, সমস্ত জীবন,
সামান্য, এককালে।
অনির্দেশক শব্দ :
কালক্রমে, কত, কিছু
চিরকাল, ছেলেবেলাকার।
১১. শব্দের ধাতু নির্ণয় করো।
১১.১. বাছা শব্দটি কোন্ ধাতু নিষ্পন্ন শব্দ? উত্তর। বৎস।
১১.২. বাছা শব্দের দুটি প্রতিশব্দ লেখো। উত্তর। বৎস, শিশু।
১২. ‘দাড়ি’ শব্দের সাধুরূপটি লেখো। উত্তর। শ্মশ্রু।
১৩. ‘হেসেই কুরুক্ষেত্র'—শব্দবন্ধের মূল ভাবটি কী? উত্তর। কৌতুক।
১৪. গুরু শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো।
উত্তর। গুরু—সকল গুরুরই শিষ্য থাকে।
গুরু— তোমার জন্য আমার লঘু পাপে গুরু দণ্ড হল।
১৫. 'সূর্য তো অস্ত যায় না'—এখানে কোন্ বৈজ্ঞানিক সত্যের আভাস দেওয়া হয়েছে?
উত্তর। সূর্য স্থির এ কথা আজ সবাই জানে। পৃথিবী তার চারদিকে ঘুরছে। সূর্য উদয় হয় না অস্তও যায় না।
১৬. মাথা শব্দটি কোন্ তৎসম শব্দ থেকে এসেছে?
উত্তর। 'মস্তক'।
১৭. 'ভাত জুড়িয়ে গেল'— এখানে কথাটির অর্থ ভাত ঠান্ডা হয়ে গেল।
‘জুড়িয়ে গেল' শব্দকে অন্য অর্থে প্রয়োগ করে একটি বাক্যে লেখো।
উত্তর। ভাত জুড়িয়ে গেল কথাটির অর্থ ভাত ঠান্ডা হয়ে গেল।
জুড়িয়ে গেল—প্রচণ্ড গরমে ঠান্ডা জল খেয়ে প্রাণটা ‘জুড়িয়ে গেল'।
১৮. মাছি ভন ভন করছে’ –‘ভন ভন’ এর মতো আরও পাঁচটি ধ্বন্যাত্মক / অনুকার শব্দদ্বৈত তৈরি করো।
উত্তর। ঝপঝপ, টনটন, শনশন, কনকন, বনবন।
১৯. কাশী কোন্ রাজ্যে অবস্থিত। 'কাশীর' প্রসিন্ধির কারণ কী?
উত্তর। বারাণসীতে হিন্দুদের প্রাচীনতম মহাতীর্থ।
২০. নাটকটিতে মোট ক-টি দৃশ্য' রয়েছে? কোন্ কোন্ দৃশ্যে কাদের উপস্থিতি লক্ষ্য করা যায়?
উত্তর। দুটি দৃশ্য রয়েছে। প্রথম দৃশ্যে—মা, নরহরি, মাসিমা, দিদিমা।
দ্বিতীয় দৃশ্যে–শিশু ভাগিনেয়কে কোলে মা, নরহরি।
২১. গুরুতর–এরকম শব্দের পরে 'তর' যোগ করে পাঁচটি নতুন শব্দ লেখো।
উত্তর। (১) মহত্তর। (২) ক্ষুদ্রতর। (৩) বৃহত্তর। (৪) জটিলতর। (৫) কঠিনতর।
২২. সন্ধিবিচ্ছেদ করোঃ আশ্চর্য, উপস্থিত, পুনশ্চ।
উত্তর। আঃ +চর্য=আশ্চর্য। পুনঃ + চ =পুনশ্চ।
২৩. উচ্চারণে বিকৃত শব্দগুলির পাশাপাশি মূল শব্দগুলি লেখো:
জিজ্ঞেস, ব্যামো, কও, হপ্তা, দিকি,সম্মুখে।
উত্তর। জিজ্ঞেস- জিজ্ঞাসা। ব্যামো- রোগ (ব্যারাম)। কও- কওয়া। হপ্তা—সপ্তাহ। দিকি–দেখি। সম্মুখে- সমুখে।
২৪. নরহরির ভাগ্নের ডাকনামটি কী তা পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তর। জাদু।
২৫. শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো:
বাঁচা পুরুষ সকল পারা বাছা
পুরুষ শকল পাড়া ভাসা ভাষা
উত্তর। বাঁচা-বেঁচে থাকা। পুৰুষ- মনুষ্য, লোক।
বাছা—কাউকে ডাকা। পুৰুষ- আত্মা।
সকল- সবাই। পারা- পারদ।
শকল—মাছের আঁশ। পাড়া- পল্লি।
ভাষা–কথা । ভাসা- দীপ্তি।
২৬. 'মাথা' শব্দটিকে পাঁচটি ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্যরচনা করো।
উত্তর। (১) মাথা—তিনি যদি আমাকে কোনো শাস্তি দিতেন আমি তা মাথা পেতে নিতাম।
(২) মাথা - নকুলবাবু আমাদের গ্রামের মাথা।
(৩) মাথা- এমন কিছু করো না, যাতে লোকের কাছে আমার মাথা হেঁট হয়।
(8) মাথা- দেখতে অমন হলে কি হবে, লেখাপড়ায় ছেলেটার খুব মাথা আছে।
(৫) মাথা–বন্ধুর বুদ্ধিতে চলতে গিয়ে সর্বস্ব খুইয়ে এখন তাঁর মাথায় হাত।
২৭.নাটকটির নামকরণ তোমার যথাযথ মনে হয়েছে কি না তা যুক্তিসহ আলোচনা করো।
উত্তর। নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবি এই নাটকটির নাম চিন্তাশীল দিয়েছেন। চিন্তাশীল নরহরি সারাদিন চিন্তায় নিমগ্ন থাকে। তার চিন্তার জন্য ভাত শুকিয়ে যায়। তার ওপর মাছি ভনভন করে। বাছা শব্দের উৎপত্তি কোথা থেকে? আগে একে কি বলা হত? এ ছাড়া মা যখন তাকে লক্ষ্মী আমার' এই মন্তব্য করলেন,তখন লক্ষ্মী শব্দটির কেমন পরিবর্তন হল। 'কুরুক্ষেত্র' শব্দের সঙ্গে হাসি কথাটি মানানসই হয় না ইত্যাদি আরও অনেক কিছু তার মাথায় ঘুরে বেড়ায়। দিদিমা এসে বললেন সূর্য যে অস্ত যায় তার উত্তরে নরহরি তাঁকেও বুঝিয়ে দিয়েছে। সূর্য স্থির পৃথিবীই উলটে ঘোরে। মাছি ভনভন করে না। মাছির ডানা থেকেই এইরকম শব্দ হয়। ব্যাকরণ অনুসারে দন্ডবৎ করা হতে পারে না। দন্ডবৎ হওয়া বলে। তার মা তাকে যখন শিশু ভাগ্নেকে আদর করতে বললেন তখন সে এই নিয়েও ভাবতে বসল। কারণ ছেলেবেলাকার আদরের উপর ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে। ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে,আমাদের, সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে এইসব বলে মাকে বুঝিয়ে দিল। সে সারাদিন বসে এইসব চিন্তা করে। তার মা যখন কাশী যেতে চাইলেন কখন সে রাজি হয়ে গেল। কিন্তু মা যখন মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দেবার কথা বললেন তখন সে এক হপ্তা ভেবে পরে বলব বলে দিল। কারণ সে শুধুই চিন্তা করে। চিন্তা করে তার পরিণতি কী হবে তা ভাবে না। সারাদিন কাজকর্ম না করে এইভাবে সে চিন্তা করে যায়। যাতে কোনো সঠিক কাজ হয় না। চিন্তা না-করে সেই চিন্তা কীভাবে বাস্তবায়িত করা যায় তা সে করে না। তাই তার সমস্ত চিন্তাই ব্যর্থ। তাই এই নাটকটির নাম চিন্তাশীল উপযুক্ত।
২৮. মূলশব্দ আদি অর্থ প্রচলিত অর্থ
লক্ষ্মী দেবী বিশেষ সুশীলা স্ত্রীলোক
অন্ন প্রধান ভোজন দ্রব্য ভাত
চিন্তাশীল নাটক প্রশ্ন উত্তর
চিন্তাশীল নাটকের বিষয়বস্তু
চিন্তাশীল অর্থ
চিন্তাশীল প্রশ্ন উত্তর class 7
চিন্তাশীল অনুশীলনী
চিন্তাশীল class 7
মন্তব্যসমূহ