কুতুব মিনারের কথা - সৈয়দ মুজতবা আলী
শব্দার্থ : এক্সপেরিমেন্ট- পরীক্ষানিরীক্ষা। সিক্রি- এখানে ফতেপুর সিক্রির কথা বলা হয়েছে।আওতা-প্রভাব।কঙ্কন-চুড়ি। তিলক—জয়টীকা। খোদাই—অঙ্কিত। প্রপৰ্শন—সংগতি।সন্দেহ- দ্বিধা। বলয়-বালা। মিনার-মোচার আকারে বা শাখের মতো উর্ধ্বমুখী উন্নত চূড়া। মোগল কলা-মুঘল আমলের বিখ্যাত সংস্কৃতি। স্থপতি – সৌধ, প্রাসাদ, ইমারত। গুম্মজাত—লতাজাতীয় ছোটো চুড়া বা শীর্ষদেশ। স্তম্ভ–থাম। ছত্রি-চাল বা ছাদ। আর্চ—খিলান। ছজ্জ—বৃষ্টির ছাট ঠেকানোর জন্য দরজা বা জানালার উপরিস্থিত ছাদের প্রলম্বিত অংশ। মিনারেট-মিনারের চেয়ে ছোটো চূড়া।সর্বাঙ্গ—সারা দেহ। অপটিমাম সাইজ–সামপ্তস্য পূর্ণ আকার। জিওমেট্রিক ডিজাইন—জ্যামিতিক বিন্যাস। দার্ঢ্য-দৃঢ়তা।হার- পরাজয়।
হতে কলমে
১. অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ কোন সম্রাট অশোক স্তম্ভ’কে দিল্লি নিয়ে এসেছিলেন?
উ: ‘অশোক স্তম্ভ’কে দিল্লিতে নিয়ে এসেছিলেন সম্রাট ফিরোজ তুঘলক।
১.২ কুতুবমিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছিল এবং কেন?
উ: কুতুবমিনার নামটি কুতুবউদ্দিন আইবকের নামানুসারে রাখা হয়েছিল।
এই স্তম্ভটি রাজা কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছিলেন বলে তাঁরই নামানুসারে নামকরণ করা হয়।
১.৩ কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন?
উ: কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আলাউদ্দিন খিলজি মিনার গড়তে চেষ্টা করেছিলেন।
১.৪ মিনারেট বা মিনারিকা কী? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়?
উ: যে স্তম্ভ নিজস্ব ক্ষমতায় আপন মহিমায় দাঁড়ায় তার নাম মিনার। ইমারতের অঙ্গা হিসাবে মিনার কিংবা মসজিদ সমাধি কখনও থাকে না, থাকে তার নাম মিনারেট বা মিনারিকা।
১.৫ আহমেদাবাদ শহরটি কোন রাজার নামানুসারে হয়েছে? এই শহরটি কোন রাজ্যের রাজধানী?
উ: আহমেদাবাদ শহরটি আহমেদ রাজার নামানুসারে হয়েছে। এই শহরটি গুজরাটের রাজধানী।
২. নীচে যাঁদের নাম রয়েছে, তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
কানিংহাম, ফার্গুসন, সৈয়দ আহমেদ।
উ: কানিংহাম—ভারতের ইতিহাসের উপর অসংখ্য কাজ করেছিলেন। বিখ্যাত ঐতিহাসিক। ইংল্যান্ডের লোক।
ফার্গুসন— ভারতের সুলতানি যুগের ইতিহাসের উপর অসামান্য কাজ করেছেন। স্যার ফার্গুসন প্রখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক।
সৈয়দ আহমেদ–সৈয়দ আহমদ আলিগড় আন্দোলনের সূত্রপাত করেন। ১৮৭৫ খ্রিস্টাব্দে তিনি আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন। তাঁর প্রচেষ্টাতেই ভারতীয় মুসলমানগণ পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হন। তাঁর মূল উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলমানের মিলন ঘটানো।
৩. কয়েকটি বাক্যে উত্তর দাও :
৩.১ ‘কুতুবমিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার'—এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো।
উ: ১. প্রথম তলায় বাঁশি।
২. কুতুব পাঁচতলার মিনার।
৩. মিনারটি হিন্দু-মুসলমান মিলে গিয়ে অদ্ভুত সাফল্য।
৪. কোণের পর পর সাজানো নকশা।
৫. সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা-পাতা ফুলের মালা, চক্রের নকশা।
৩.২ মিনারটির গঠনে হিন্দু-মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কীভাবে ধরা পড়েছে তা লেখো।
উঃ গোটা মিনারটি পরিকল্পনা করেছেন মুসলমান। যাবতীয় কারুশিল্প করেছে হিন্দু। সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মত ঘিরে রয়েছে সারি সারি লতা-পাতা, ফুলের মালা, চকের নকশা। এগুলো হিন্দু এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এক সাবি অন্তর অন্তর আরবি লেখার সার। ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলে গিয়ে এর অদ্ভূত সাফল্য দেখিয়েছিল।
৩.৩ কুতুবমিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন?
উ: কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাজভবন দিল্লিতে সেক্রেটারিয়েট, অশোকস্তম্ভ।
৩.৪ আলাউদ্দিন খিলজী চেষ্টা করেও কুতুবমিনারের চেয়েও মহত্তর স্থাপত্য পড়তে পারেননি কেন?
উ: সর্বকালাতেই এ সূত্র প্রযোজ্য যে ইমারত মাত্রেই একটা অপটিমাম সাইজ আছে অর্থাৎ যার চেয়ে বড়ো হলে ইমারত খারাপ দেখায় ছোটো হলেও প্ররাণ দেখায়। কিন্তু স্থাপত্যের বেলা এটা অন্যতম মূলমুত্র। মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই তিনি মারা যান।
কুতুব মিনারের কথা গল্পের প্রশ্নোত্তর | সৈয়দ মুজতবা আলী
কুতুব মিনারের কথা বিষয়বস্তু
কুতুব মিনারের কথা গল্পের বিষয়বস্তু
কুতুব মিনারের বৈশিষ্ট্য
কুতুব মিনারের ইতিহাস
কুতুব মিনার কে তৈরি করেছিলেন
কুতুব মিনার ও স্থাপনাসমূহ
কুতুব মিনারের কথা - সৈয়দ মুজতবা আলী
qutub minarer kotha question answer
Kutub Minarer Katha class 7 bengali story
মন্তব্যসমূহ