নোট বই সুকুমার রায় । সপ্তম শ্রেণী | প্রশ্ন-উত্তর সমাধান | Noteboi| Class 7 | Question- Answer Solved

 নোট বই
     সুকুমার রায়

শব্দার্থঃ  চটচট—আঠালো। দুন্দুভি—ঢাক। পিলে—প্লিহা। চটপট—দ্রুত। খটকা— সন্দেহ। ঠ্যাং—পা। অরনি—যে কাঠের আগুন জ্বলে।

হাত কলমে

১. একটি বাক্যে উত্তর দাও :

১.১ নোট বই কী ধরনের লেখাতে ভরা?

উত্তর। পৃথিবীর যাবতীয় সম্ভব ও অসম্ভব প্রশ্নোত্তরে নোটবই ভরা।

১.২ বক্তা কী করে নিজে নিজে নোট বহুটি লিখলেন?

উত্তর। বক্তার মনে যখন যা আসে এবং সেখানে যা শোনেন তাই তিনি নোট বইতে লিখে রাখেন।

২. চটপট, চটচট, ছটফট, কটকট, এই শব্দগুলো কী ধরনের শব্দ? চটপট আর ঝটপট এই দুটি শব্দ নিয়ে দুটি বাক্য রচনা করো।

উত্তর। চটপট, চটচট, ছটফট, কটকট শব্দগুলি ধনাত্মক শব্দ।

চটপট–অরিত্র সন্ধেবেলা চটপট হাতমুখ ধুয়ে পড়তে বসে যায়।

ছটফট—হাত কেটে যাওয়ায় ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে লাগল।

৩. নীচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসাও: লণ্ঠন, লংকা, আঠা।

উত্তর। নিস্প্রভ লণ্ঠন। ঝাল লংকা। চটচটে আঠা। 

৪. একই অর্থযুক্ত আর একটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো : পা, উত্তর, অস্থিরতার ভাব, তীক্ষতা।

উত্তর। পা— ঠ্যাং, অস্থিরতার ভাব—ছটফট, উত্তর-জবাব, তীক্ষ্নতা -ঝাঁজ। 


৫. শূন্যস্থান পূরণ করোঃ

বিশেষ্য                                         বিশেষণ

আঠা                                           _____

_____                                     মানসিক

উত্তর।বিশেষ্য                                      বিশেষণ

          আঠা                                         আঠালো

          মন                                            মানসিক

৬. নীচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো।

৬.১ 'ভালো কথা শুনি যেই চটপট লিখি তায়'— বস্তুা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন?

উত্তর। আঠা লাগলে আঙুল কেন চট চট করে, কাতুকুতু দিলে গোরু কেনো ছটফট করে, আরশোলা কী খায়, ফড়িঙের ক-টা ঠ্যাং ইত্যাদি কথাগুলি বক্তা নোট বইয়ে লিখে রেখেছিলেন।

৬.২ 'কাল থেকেমনে আর লেগে আছে খটকা' - কাল থেকে মনে কী খটকা লেগে আছে? এই খটকা কীভাবে দূর হবে?

উত্তর। ঝোলা গুড় সাবানে দেওয়া হয় নাকি পটকাতে দেওয়া হয় এই প্রশ্নটি কাল থেকে কবির মনে খটকা লেগে আছে। 

যদি মেজদাকে জিজ্ঞাসা করে উত্তর জেনে নেওয়া যায় তাহলে এই খটকা মন থেকে দূর হয়ে যাবে।

৬.৩ 'বলবে কী তোমরা ও নোট বই পড়োনি'-নোট বই পড়লে আর কী কী জানা যাবে?

উত্তর। জোয়ানের আরক কেন ঝাঁজ হয়, পেট কেন কামড়ায় বা ব্যাথা করে। লংকা ঝাল কেনো। তেজ কেন তেজপাতাতে,নাক ডাকে কেন, পিলে কেন চমকায়, দুন্দুভি কী, আরনি কাকে বলে? ইত্যাদি বিষয়গুলি জানা যাবে।

৭. নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও।

৭.১ ভালো কথা শুনলে কবিতায় লোকটি কী করে?

উত্তর। ভালো কথা শুনলে কবিতায় লোকটি চটপট করে বইতে নোট লিখে রাখে।

৭.২ তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো।

উত্তর। ফড়িঙের ক-টা ঠ্যাং, কাতুকুতু দিলে গোরু কেন ছটফট করে ও আরশোলা কী খায় ইত্যাদি।

৭.৩ বিলবিল, ছটফট, কটকট, টনটন, এগুলো কী ধরনের শব্দ?

উত্তর। ধন্যাত্বক শব্দ।

৭.৪ ‘মাথা ঘামানো' এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কী?

উত্তর। মাথা ঘামানো কথাটির অর্থ হল কোনো বিষয়ে সমাধান নির্ণয় করার জন্য চিন্তা করা।

৭.৫ ভালো কোনো প্রশ্ন মনে এলে বা কার সাহায্য নিয়ে সেগুলোর উত্তর জেনে নেয়।

উত্তর। ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা তাঁর মেজদার সাহায্য নিয়ে উত্তর দেন।

৭.৬ মানুষের নোটবই থাকাকে তুমি কি জরুরি বলে মনে করো?

উত্তর। হ্যাঁ, নোটবই থাকাকে আমি জরুরি বলে মনে করি।

৭.৭ তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কী ধরনের তথ্য লিখে রাখবে?

উত্তর। আমি যদি নেটি বই রাখি তাতে যতটা সম্ভব জানা ও অজানা তথ্য লিখে রাখবো।

৭.৮ 'জোয়ান' শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো।

উত্তর। জোয়ান ও খাওয়া দাওয়ার পর অনেকেই জোয়ান খায়।

জোয়ান ঃ বাড়িতে লেয়ান ছেলে থাকতেও বৃদ্ধ কাজ করে চলেছে।

৭.৯ 'আগাগোড়া’ এমন বিপরীতার্থক শব্দের সমাবেশ তৈরি করে পাঁচটি শব্দ লেখো।

উত্তর : আহার অনাহার, লঘু গুরু, জোয়ার ভাট্টা, হাসি কান্না, জীবন মরণ।

৭.১০ কবিতাটিতে কোন্ কোন্ পতঙ্গের উল্লেখ রয়েছে?

উত্তর। আরশোলা ও ফড়িঙ্গ-এর উল্লেখ রয়েছে।

৭.১১ কবিতায় উত্থপিত কোন কোন প্রশ্নের উত্তর তুমি জানো?

উত্তর। ফড়িঙের ঠ্যাং কটা, অরনি কী, দুন্দুভী কী এ সমস্ত প্রশ্নের উত্তর আমি জানি।

৭.১২ কোন প্রশ্ন তুলি পড়ে কবিতাটিকে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে?

উত্তর। ঝোলাগুড় সাবানে না পটকাতে দেয়? কাতুকুতু খেলে গোরু কেন ছটফট করে? ইত্যাদি প্রশ্নগুলো কবি মনের খেয়ালি মনের কল্পনা বলে আমার মনে হয়েছে।

৮. নীচের প্রশ্নগুলোর গদ্যরূপ লেখো : তায়, মোর, তেজপাতে।

উত্তর। তায়—তাতে, মোর-আমার, তেজপাতে—তেজপাতায়।

৯. বিশেষ্যগুলোকে বিশেষণে আর বিশেষণগুলোকে বিশেষ্যতে বদলে লেখো : মন, আঠা, চট্টচট, জবাব, পেট। 

উত্তর। মন—মানসিক, আঠা- আঠালো, চটচট–চটচটে, জৰাৰ —জাবি, পেট- পেটুক।

১০. নীচের সর্বনামগুলোকে বাক্যে ব্যবহার করো।আমি, মোর, কে, কার, কাকে, তোমরা, নিজে।

উত্তর। আমি- আমি ফুটবল খেলা ভালোবাসি।

মোর-মোর কাছে কোনো অর্থ নেই।

কে–তুমি কে যে সে তোমাকে টাকা দিয়ে দেবে?

কার- কার কত টাকা এই নিয়ে এই হল মূল কথা।

কাকে—অসময়ে কাকে পাব?

তোমরা- তোমরা সকলে ঠাকুরকে ডাকো।

নিজে- আমি নিজে সব কাজ করি না।

১১. নীচের বাক্যগুলোর উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারণ করে লেখো।

১১.১ ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন।

উত্তর। উদ্দেশ্য প্রসারক  অংশ              উদ্দেশ্য  

                   ওরে                                  রামা

             বিধেয়                           বিধেয়অংশ

          ছুটে আয়                   নিয়ে আয় লণ্ঠণ

১১.২ এই দেখো ভরা সব কিলবিল লেখাতে।

উত্তর। উদ্দেশ্য প্রসারক  অংশ              উদ্দেশ্য  

                 ওই দেখো                              ভরা

             বিধেয়                      বিধেয় প্রসারক অংশ

             কিলবিল                              লেখাতে

১১.৩ জবাবটা জেনে নেবো মেজদাকে খুঁচিয়ে। 

বিষেয়

উত্তর। উদ্দেশ্য প্রসারক  অংশ              উদ্দেশ্য  

                  জবাবটা                           মেজদাকে

              বিধেয়                   বিধেয় প্রসারক অংশ

          জেনে নেব                            খুঁচিয়ে   

11.8 ঝাল কেন লংকায়?

উত্তর। উদ্দেশ্য প্রসারক  অংশ              উদ্দেশ্য  

                 ঝাল                                     লঙ্কা   

              বিধেয়                   বিধেয় প্রসারক অংশ

                                                    কেন

১১.৫ বলবে কী তোমরা ও নোটবই পড়েনি?

উত্তর। উদ্দেশ্য প্রসারক  অংশ              উদ্দেশ্য  

                                                          তোমরাও

              বিধেয়                   বিধেয় প্রসারক অংশ

             নোটবই                   পড়েনি বলবে কী

১২. কারক বিভক্তি নির্ণয় করো :

১২.১ কাল থেকে মনে মোর লেগে আছে খটকা।

১২.২ ওরে রামা ছুটে আয়।

১২.৩ – পেট কেন কামড়ায় বলো দেখি পারো কে?

১২.৪ নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ।

১২.৫ এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে।

উত্তর। কাল থেকে-অধিকরণ কারকে 'থেকে' অনুসর্গ

উত্তর। পেট-কর্মকারকে 'শূন্য' বিভক্তি।

উত্তর। আমি-কর্তৃকারকে শূন্য বিভক্তি।

উত্তর। এই বেলা-অধিকারণকারকে শূন্য বিভক্তি।



নোট বই কবিতার বিষয়বস্তু

নোট বই কি

সুকুমার রায় বই

নোট বই কি ধরনের লেখাপড়া

নোট বই কবিতা গরু ছটফট করে

সুকুমার রায় রচনাবলী pdf



মন্তব্যসমূহ