কাজী নজরুলের গান রামকুমার চট্টোপাধ্যায় । Kazi nazrul er gaan by Ramkumar Chattopadhyay । প্রশ্ন উত্তর

কাজী  নজরুলের গান 
 রামকুমার চট্টোপাধ্যায়

শব্দার্থ : ছোটোবেলা—বাল্যকাল। স্কুল-বিদ্যালয়। পার্ক-মাঠ বিশেষ/ ফাঁকা জমি। ভিড়–লোকেদের সমাবেশ।বক্তৃতা-ভাষণ, বক্তব্য। শান্ত–চুপচাপ। উত্তেজনা- উত্তেজিত হওয়া। বিস্মিত অবাক। রোল-আওয়াজ। দেবদূত – দেবতাদের প্রেরিত দূত। হেদো পার্ক-কলকাতার হেদুয়া পার্ক। স্তব্ধ-চুপচাপ।


১. কাজী নজরুল ইসলাম ব্যতীত কোন্ মনীষীর নাম পাঠ্যাংশে খুঁজে পেলে?

উ: মহান ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম পাঠ্যাংশে খুঁজে পাই।

২. 'এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিং-এর রীতি' - কোন রীতির কথা এখানে বলা হয়েছে?

উঃ এখানে যে রীতির কথা বলা হয়েছে সেটি হল তখনকার কোনো স্বদেশি মিটিং-এ নেতাজি সুভাষ চন্দ্র বসুর বক্তৃতার আগে কবি কাজী নজরুল ইসলামকে গান গাইতে হবে।

৩. পাঠ্যাংশে কার কেমন দেহসৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে?

উঃ পাঠ্যাংশে নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহসৌষ্ঠাবের পরিচয় ধরা পড়েছে। প্রথমে এই মহাপুরুষটিকে দেবদূত বলে কবি সম্বর্ধনা করেছেন তার সুভাষচন্দ্র বসুর শরীরের বর্ণনা দেওয়া হয়েছে যেমন তাঁর পায়ের রং ফর্সা, উন্নত ললাট এবং অতীব সুপুরুষ।

৪. টীকা লেখো : কাজী নজরুল ইসলাম, নেতাজী সুভাষচন্দ্র বসু, স্বদেশি যুগ

উ: কাজী নজরুল ইসলাম– কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালে ২৪ মে জন্মগ্রহণ করেন। কবি কাজী নজরুলের ছোটোবেলার নাম ছিলো দুখু মিঞা। কবি খুব ছোটোবেলায় নিজের পিতাকে হারায়। তিনি খুব বেশি পড়াশোনা করতে পারেনি। কবি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে দেশের সেনাবাহিনীতে যোগ দেন। তারপর আবার তিনি সেনাবাহিনী চাকরী থেকে ইস্তফা দিয়ে কলকাতা শহরে ফিরে আসেন। কবি হিন্দু-মুসলিম ভেদাকে তিনি ধর্মীয় ভণ্ডামি মনে করতেন কারণ তিনি কোন জাতকে ভিন্ন মনে করতেন না। এই মহান কবিকে বিদ্রোহী কবি নামেও আমরা জানি। কবির কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা, সর্বহারা, ছায়ানট ইত্যাদি।

নেতাজি সুভাষচন্দ্র বসু : নেতাজি সুভাষচন্দ্র বসু ২৩ জানুয়ারি ১৯৯৭ সালে ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। এই মহাপুরুষ গান্ধিজির জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং ভারত মুক্তি আন্দোলনে অংশগ্রহণ করেন। মহাপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর নেতা ছিলেন। নেতাজি নিজের একটি স্বাধীনতা সংগ্রামী দল তৈরি করেছিলেন যার নাম 'ফরোয়ার্ড ব্লক'। 

স্বদেশি যুগ : ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত যখন গ্রহণ করেন তখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে সারা ভারতবর্ষ উত্তেজনায় ক্ষেপে ওঠে। তখন শুরু হয় বয়কট আন্দোলন এই যুগকে স্বদেশি যুগ বলা হয়েছে।

৫. কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন্ অনুভূতির সৃষ্টি হলো? তখন তিনি কী করলেন?

উঃ লেখক যখন কাজী নজরুলের গান মঞ্চে শোনেন তখন তার শরীরের রক্ত যেন টগবগ করে ফুটতে আরম্ভ করলো।কবি কাজী নজরুলের গান শুনতে শুনতে মোহিত হয়ে পড়েছিলেন। তারপর উত্তেজনাকে কমানোর জন্য ছুটে ছুটে বাড়ি, চলে আসেন। তাতেও সে কখনো তার শরীরে চলা উত্তেজনাকে কাবু করতে পারছে না। তখন তিনি নিজের তবলা নিয়ে গানে নিজেকে ডুবিয়ে দেন।


৬.শিক্ষকের সাহায্য নিয়ে নীচের বিষয়গুলির মধ্যে কাজী নজরুলের লেখা কোন্ কোন্ গান খুঁজে পেলে লেখো:

স্বদেশপ্রেম বিষয়ক, প্রকৃতি বিষয়ক, হারি গান/ছড়ার গান, প্রেমের গান, ধর্মীয় অনুষঙ্গের গান।

উ: স্বদেশ প্রেমবিষয়ক–দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার।

প্রকৃতি বিষয়ক–শুকনো পাতার নূপুর পায়ে.....

হাসির গান/ছড়ার গান-নাক ড্যাঙা ড্যাঙা ড্যাঙ। 

প্রেমের গান-সাওন রাতে যদি স্মরণে আসে মোরে।

ধর্মীয় অনুষঙ্গ গান–শ্মশানে জাগিছে শ্যামা।



কাজী নজরুলের গান রামকুমার চট্টোপাধ্যায়

কাজী নজরুল ইসলাম টীকা

চিরদিনের কবিতার প্রশ্ন উত্তর

দুটি গানের জন্মকথা প্রশ্ন ও উত্তর

ভাঙার গান কবিতার প্রশ্ন উত্তর

স্মৃতিচিহ্ন কবিতার প্রশ্ন ও উত্তর class 7

Kazi nazrul er gaan by Ramkumar Chattopadhyay

মন্তব্যসমূহ