আত্মকথা - রামকিঙ্কর বেইজ। attakatha ramkinkgar baij । CLASS 7

আত্মকথা - রামকিঙ্কর বেইজ

সপ্তম শ্রেণির বাংলা

শব্দার্থ : আত্মকথা—নিজের কথা। মোরাম - ইঁটের টুকরো, লাল মাটি। নকল ভূষোকালি- ঝুল। প্রতিমাকারক-মূর্তি গড়ে যে, শৈশবে—ছোটোবেলায়। ছানাছানি-নড়াচড়া। বাণী–সৎকথা। পোট্রেট–প্রতিকৃতি। ওয়েলপেন্ট–তেল রঙে আঁকা ছবি। কৃপায়—দয়ায়। কর্তৃত্ব- ক্ষমতা। ন্যাশনাল—জাতীয় । অ্যাকাডেমিক – প্রথাগত লেখাপড়া। ভিসুয়াল আর্ট- ছবি। খাবলে- হাতের থাবায়। অভ্যেস–চর্চা। অবৈতনিক–বেতন ছাড়া এমন। প্রসেশন - শোভাযাত্রা। লিডার-নেতা। অ্যানাটমি—শরীরতত্ত্ব। মাসল— পেশি। আচার্য - জ্ঞানী। সূচনা—আরম্ভ। সার্থক —সফল। ল্যান্ডস্কোপ- প্রাকৃতিক ভূচিত্র।


হাতে কলমে

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

১.১ রামকিঙ্করের প্রথম শিল্পের ইস্কুল বাড়ির পাশে - কামরাপাড়া/কুমোরপাড়া/পটুয়া পাড়া।

উঃ রামকিঙ্করের প্রথম শিল্পের ইস্কুল বাড়ির পাশে কুমোরপাড়া।

১.২ 'পোর্ট্রেট' শব্দটির অর্থ হল - প্রতিকৃতি/আত্ম প্রতিকৃতি/ ছবি।

উঃ 'পোর্ট্রেট' শব্দটির অর্থ হল প্রতিকৃতি।

১.৩ 'অয়েল পেন্টিং' বলতে বোঝায় – জল রঙে আঁকা ছবি/ মোম রঙে আঁকা ছবি/ তেল রঙে আঁকা ছবি।

উঃ ‘অয়েল পেন্টিং' বলতে বোঝায় তেল রঙে আঁকা ছবি।

১.৪ রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই অসাধারণ/সাধারণ/নগণ্য।

উঃ রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেকটারই যে খুব সাধারণ।

২। একই অর্থযুক্ত শব্দ রচনাংশ থেকে বেছে নিয়ে লেখোঃ বিনা বায়ে, অভ্যুত্থান, দরবার, নিপুণ, সম্মানীয়।

উঃ বিনা ব্যয়ে– অবৈতনিক। অভ্যুত্থান-আন্দোলন। দরকার- প্রয়োজন। নিপুণ- নিখুঁত। সম্মানীয়— মর্যাদাবান।

৩। বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণথেকে বিশেষ্য বদলাও :  সার্থক, সুন্দর, মূর্তি, চরিত্র, উদ্ধৃতি।

উঃ সার্থক (বিণ)- সার্থকতা (বি)।

মূর্তি (বি)—মূর্ত (বিণ)। সুন্দর (বিণ) –সৌন্দর্য (বি)।

চরিত্র (বি)-চারিত্রিক (বিণ)। উদ্ধৃতি (বিণ)— উদ্ধৃত (বিণ)।

৪। একটি বাক্যে উত্তর দাও :

৪.১ কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? 

উঃ গাছের পাতার রস, বাটনাবাটা শিলের হুলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি-ভাজা খোলার চাষা ভুষোকালি এইগুলি রঙের প্রয়োজন মেটাত।

৪.২ কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়?

উঃ শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের সৌজন্যে শান্তিনিকেতনের সঙ্গে যোগযোগ ঘটে।

৪.৩ শান্তিনিকেতনের আচার্য নম্বলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন।

উঃ নন্দলালবাবু নিজের কাজ করতেন, একবার ঘুরে যেতেন। বিশেষ কিছু ইনস্ট্রাকশান দিতেন না। কিন্তু নিজে ইমপোজ করতেন না। 

৪.৪ নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল? 

উঃ নন্দলাল বসুর কাজের সাদামাটা সুরটাই রামবিষ্কারকে ভীষণভাবে প্রভাবিত করেছিল।

৫। নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলি নিয়ে দু-একটি বাক্য লেখো।

উ: নন-কোঅপারেশন মুভমেন্ট- ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের এই আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধি।

অয়েল পেন্টিং-তেলের সঙ্গে রং মিশিয়ে ছবি আঁকা। এই ছবির গুণগত মান ভালো হয়।

আচার্য নন্দলাল বসু - ইনি শান্তিনিকেতনের অধ্যক্ষ ছিলেন। রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ করেন।

ল্যান্ডস্কেপ --- এই শব্দটি চিত্রশিল্পের সঙ্গে বেশি যুক্ত। প্রকৃতি নিয়েই এ ছবি অঙ্কন করা হয়।

৬। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

৬.১ 'ভিসুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়' -শিল্পী রামকিঙ্কর ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কীভাবে?

উঃ শৈশবেই আমার চোখে পড়ত আমাদের বাড়িঘরের চারিদিকের দেওয়ালে নানা দেবদেবীর ছবি। ছবি আমার তখনই ভালো লাগত।ছোটোবেলাতে আমি সেই সব দেখতাম। সেই প্রথম ভিসুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়।

৬.২ 'জেনারেল লাইব্রেরির উপরতলার কলাভবনে নিয়ে গেলেন।' – কে কাকে নিয়ে গিয়েছিলেন? তারপর কী ঘটেছিল?

উঃ জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে 'রামানন্দ চট্টোপাধ্যায়' রামকিঙ্করকে নিয়ে গিয়েছিলেন। এবং আচার্য নন্দলাল বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সে পরিচয়ের সূত্রে রামকিঙ্কর শান্তিনিকেতনের কলাভবনে প্রবেশ লাভ করেন। 

৬.৩ 'যত দূর মনে হচ্ছে - গার্ল অ্যান্ড দ্যা ডগ'- কার উক্তি? 'গার্ল অ্যান্ড দ্য ডগ' কীসের নাম? তিনি কীভাবে এ ধরনের কাজ শিখলেন?

উঃ যতদূর মনে হচ্ছে- ‘গর্ল অ্যান্ড দ্যা ডগ’ হল একটি ছবির নাম। রামকিঙ্কর দোকানে গিয়ে তাকে অয়েল পেন্ট শেখাতে বলেন। জনৈক দোকানদার তাঁকে তুলি, টিউবের রং এবং পাত্রে তেল দিয়ে শিখিয়ে দেন কী রং করতে হয়। এইভাবেই তিনি এই ধরনের কাজ শেখেন।

৬.৪ 'এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে' —কাকে টানে? ‘সাদামাটা সুর' বলতে তিনি কী বুঝিয়েছেন? তাঁকে এই সুর টানে কেন?

উঃ এই সাদামাটা সুরটি রামকিঙ্করকে খুব টানে।

সাদামাটা সুর বলতে নন্দলাল বসু তার শিল্পের এই সহজ সরল রীতিকেই সাদামাটা সুর বলা হয়েছে। নন্দলাল বসু শিল্পকর্মে প্রভাব তাঁর উপর প্রবলভাবে পড়েছিল। তা ছাড়া তিনি নিজেও সাদামাটা ছবি ভালোবাসতেন।

৭।' সাহিত্য মেলা' বইয়ের কোনো একটি কবিতা বা গল্প বা কোনো একটি বিষয়কে কেন্দ্র করে তুমি একটি ছবি এঁকে দেখাও। নিজের আঁকা ছবি নিয়ে পাঁচ ছয়টি বাক্য লিখে নিজের মতামত জানাও।

উঃ গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। সেখানকার আবহাওয়া খুব স্নিগ্ধ হয়। পাখির ডাক, সূর্যের আলো, গাছের পাতার ফাঁকে উকি মারে। এই শহরের দুষিত পরিবেশ থেকে গ্রামের পরিবেশ দূষণমুক্ত। গ্রামে চারিদিকে সবুজ ঘেরা রাস্তা, পথ-ঘাট, ঠাণ্ডা। ঠাণ্ডা পরিবেশ মনকে মনোরম করে তোলে। কোন গাড়ির শব্দ বা ধোঁয়া নেই। আছে কেবল পাখির ডাক আর মনোরম প্রাকৃতিক পরিবেশ।

Tags: আত্মকথা, আত্মকথা class 7 বাংলা, আত্মকথা রামকিঙ্কর বেইজ প্রশ্ন উত্তর, class 7 বাংলা আত্মকথা প্রশ্ন উত্তর আত্মকথা প্রশ্ন উত্তর class 7, আত্মকথা রামকিঙ্কর বেইজ প্রশ্ন উত্তর, আত্মকথা গল্পের প্রশ্ন উত্তর, attokotha class 7, attokotha class 7 bangla, attokotha class 7 question answer, attokotha question answer class 7, shikhadikha
attakatha ramkinkgar baij

মন্তব্যসমূহ