মম চিত্তে নিতি নৃত্যে
—রবীন্দ্রনাথ ঠাকুর
সারসংক্ষেপ: নিজের চিত্তে বা হৃদয়ে প্রতিদিন যে নৃত্যের ছন্দ দোল খায়, তার আনন্দ অসীম-অপার। সেই হৃদয়ের আনন্দকে ব্যাখ্যা করা যায় না, উপলব্ধি করতে হয়। চিত্তে তার অনুভব ঘটে, প্রাণের সঙ্গে তার সংযোগ। আর হৃদয়ের এই ছন্দদোলায় যদি মৃদঙ্গের অনুরণন ওঠে তাহলে তো সেই আনন্দ অনুভূতি এক অন্য মাত্রা পায়। হৃদয়ের এই আনন্দে।
হাসি-কান্না একত্রে সম্মিলিত হয় এবং হিরা-পান্না সব দামি বস্তু ভালো-মন্দের মতো ছন্দে দোলা লাগায়।তালে তালে তার মুক্তি ঘটায়। তাঁর সঙ্গে জন্ম-মৃত্যুর নৃত্য চলে তালে তালে। নৃত্য পাগল ছন্দে চতুর্দিকে দিন-রাত ধরে মুক্তির আনন্দ। সেই আনন্দ প্রকাশ করা যায়। সেই আনন্দ যেন হৃদয় থেকে উৎসারিত হয়। সেই আনন্দের তরঙ্গ যেন বিশ্বব্যাপী ছুটি বেড়ায়, নেচে বেড়ায়।
•শব্দার্থ ও টীকা: মম-আমার। চিত্তে-মনে। নিতি— নিত্য। নৃত্যে-নাচে। তা তা থৈ থৈ-নৃত্যের উপযোগে
মৃদঙ্গের তালধ্বনি। সদা-সর্বদা। হীরা-পান্না-মূল্যবান ধাতুবিশেষ। ভালে–কপালে। মুক্তি-বন্ধনহীনতা। তরঙ্গ- ঢেউ। রঙ্গে- আনন্দে।
হাত কলসে
*১. অনধিক দুটি বাক্যে উত্তর দাও :
১.১. তা তা থৈ থৈ ছন্দ কবি কোথায় উপলব্ধি করেন?
উত্তর। তা তা থৈ থৈ ছন্দ কবি তাঁর মনের মধ্যে উপলব্ধি করেন?
১.২. নাচের ছন্দে কী কী কাঁপে? উত্তর। নাচের ছন্দে ভালো মন্দ তাল-তালে কাপে।
১.৩. কবির ভালে কী দোলে? উত্তর।কবির ভালে হাসি-কান্না আর হীরা-পান্না দোলে।
2.৪. 'মৃদঙ্গ' কী? উত্তর। 'মৃদঙ্গ' একপ্রকার বাদ্যযন্ত্র একে চলতি কথায় খোল বলা হয়।
★২। গদ্যরূপ লেখো :
★৩। 'হাসি কন্না' জাতীয় আরও চারটি বিপরীতার্থক শব্দযুগল তৈরি করো এবং তাদের দ্বারা বাক্য রচনা করো।
উত্তর। আশা-নিরাশা-- আশা-নিরাশার দোলনায় মানবজীবন দুলছে।
জন্ম-মৃত্যু--জন্ম-মৃত্যুর গন্ডিতে আমাদের জীবন আবদ্ধ।
*৪। কবিতায় বর্ণিত পরস্পর বিপরীতার্থক শব্দগুলো বেছে নিয়ে লেখো।
উত্তর। হাসি-কান্না। ভালো-মন্দ। জন্ম-মৃত্যু দিবা-রাত্রি। মুক্তি-বন্ধ।
*৫। 'হীরা-পান্নার’ মতো আরও দুটি মূল্যবান ধাতুর নাম লেখো। উত্তর। সোনা এবং চুনী।
*৬। কারক বিভক্তি নির্ণয় করো।
প্রশ্ন। (ক) মম চিত্তে নিতি নৃত্যে কে নাচে। (খ) কাঁপে ছন্দে ভালো-মন্দ।
(গ) নাচে মৃত্যু। (ঘ) সে তরঙ্গে ছুটি রঙ্গে
উত্তর। (ক) 'চিত্তে’ অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।
(খ) 'ছন্দে' করণকারকে 'এ' বিভক্তি।
(গ) 'রঙ্গে' করণকারকে 'এ' বিভক্তি।
(ঘ) 'মৃত্যু' কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।
★৭. নীচের শব্দগুলোর দুটি করে প্রতিশব্দ লেখো:
চিত্ত—মন, হৃদয়। তরঙ্গ—ঢেউ, ঊর্মি। রাত্রি—যামিনী, বিভাবরী।
★৮. 'থৈ থৈ' শব্দ দিয়ে বাক্য রচনা করো।
উত্তর। বর্ষায় নদী-নালা, খাল-বিল সব জলে থৈ থৈ করছে।
গানটি তোমরা নিজেরা গাইবার চেষ্টা করো।
মন্তব্যসমূহ