ছড়া : লিমেরিক
তরজমা : সত্যজিৎ রায়
কবি : এডোয়ার্ড লিয়ার
কবি পরিচিতি। এডোয়ার্ড লিয়ার ১৮১২ সালে জন্মগ্রহণ করেন। তিনিই লির্মোরকের স্রষ্টা কিনা তা নিয়ে বিতর্ক আছে। তবে তিনি যে ছড়ার জগতে এক নতুন ধারার সৃষ্টি করেছেন তা নিয়ে সংশয় নেই। তিনি সমাজকে বাঁকা চোখে দেখতেন। তাঁর লেখা ছড়াগুলি ছোটো আর আজও শিশুদের কাছে সমান জনপ্রিয়। ১৮৮৮ সালে এডোয়ার্ড লিয়ারের জীবনাবসান হয়।
লিমেরিক সম্পর্কে দু-একটি কথা :- ছড়ার জগতে লিমেরিক নামটি এসেছে আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসরণে। পাঠ্য অংশের লিমেরিকগুলি মজা করে পড়ার জন্য সত্যজিৎ রায়ের 'তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম' বই থেকে নেওয়া হয়েছে।
বিশেষ পরিচিতি সত্যজিৎ রায় : প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও শিশু সাহিত্যিক সত্যজিৎ রায় ১৯২১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ফেলুদা ও প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা। তাঁর পিতা বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়। ভারতরত্ন সত্যজিৎ রায় সিনেমার সর্বোচ্চ সম্মান অস্কার পুরস্কারে ভূষিত হন। ১৯৯২ সালে তাঁর জীবনাবসান হয়।
লিমেরিক ছড়ার সারাংশ :--
এক–এক বুড়োর দাড়ি এত বড়ো যে তাতে দুই রকমের হুতুম প্যাঁচা, একটা হাঁড়িচাচা, চারটে শালিকছানা ও একটা মোরগ আস্তানা বেঁধেছে।
দুই–এক খুদে বা ছোটো বাবুমশাই ফুলগাছে পাখির মতো বসে আছেন। মৌমাছি এসে দেখে যে এতো মহা ঝামেলা হল। সে বাবুটিকে সরে যেতে বলে। বাবুটি উলটে তাকে ধমক দিয়ে বলে, মৌমাছি আছে বলে গাছে কী লোক বসবে না।
তিন–একজন লোক, তিনি এতই গুণী যে যেখানে পাখি সম্পর্কে যা বই আছে সব তিনি মন দিয়ে সকাল সন্ধ্যা পড়ছেন। তার পড়া আজকে শেষও হবে। কিন্তু তার দুঃখ একটিই যে তাদের তল্লাটে কোনো পাখিই নেই।
• ব্যাকরণের প্রশ্নোত্তর:
শব্দার্থ : মধ্যে-মাঝে। আস্তানা-বাসা। খুদে - ক্ষুদ্র, ছোটো । পক্ষী পাখি । ঝকি-ঝামেলা, উপদ্রব।আপশোশ—আক্ষেপ, দুঃখ। তল্লাটে–অঞ্চলে, এলাকায়। সম্বন্ধে- সম্পর্কে। সকাল-সকাল। বাকি অসমাপ্ত।
বিপরীত শব্দ : বুড়ো—জোয়ান। বেঁধেছে- খুলেছে। খুদে -বিশাল। পক্ষী-পশু। শেষ- শুরু। আজ-কাল।
পড়া-লেখা। নেই-আছে। বই খাতা।
বাক্য রচনা করো :
আস্তানা -ভাঙা বিড়িতে সাপের আস্তানা থাকে।
মন-মন দিয়ে পড়াশুনা করা দরকার।
খুদে— সন্দেশের ওপর একধরনের লাল খুদে পিঁপড়ে ধরেছে।
সম্বন্ধে- দেশের ভালো করে জানতে হবে।
মধু- মৌমাছি ও প্রজাপতি ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায়।
পড়া— বই পড়া খুবই ভালো অভ্যাস।
বাকি- কোনো বই আর পড়তে বাকি নেই সবই পড়া হয়ে গেছে।
হুতোম প্যাঁচা - চাপা গাছে বসে হুতোম প্যাঁচা ডাকছে।
তল্লাটে- এই তল্লাটে কোনো ভালো খাবার হোটেল নেই।
দাড়ি- নাপিত ভাই সকলের দাড়ি কামান।
আপশোশ-আপশোশ হয়ে গেল একটুর জন্য দৌড় প্রতিযোগিতায় প্রথম হওয়া গেল না।
মোরগ- ভোরবেলা মোরগ ঢেকে ওঠে।
বুড়ো—শীতকালে বুড়ো মানুষদের খুবই কষ্ট হয়।
ঝক্কি– ভিড়ের মাঝে কেনাকাটা করার অনেক ঝক্কি।
পাঠ মূল্যায়নের জন্য অতিরিক্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত
১. বুড়োর দাড়িতে কোন কোন পাখি আস্তানা বেঁধেছে।
উঃ। বুড়োর দাড়ি এত বড়ো যে তাতে দুই রকমের হুতুম প্যাঁচা, একটা হাঁড়িচাচা, চারটে শালিকছানা
ও একটা মোরগ আস্তানা বেঁধেছে
২. খুদে বাবু কোথায় বসে আছে?
উঃ খুদে বাবু ফল গাছেতে বসে আছে।
৩. মৌমাছি এসে তাকে কী বলে?
মৌমাছি এসে তাকে সরে যেতে বলে কারণ মৌমাছি ফুলের মধু খাবে।
6. বাবু উলটে মৌমাছিকে কী বলে?
উঃ। বাবু উলটে মৌমাছিকে চোপরাও বলে বকে দেয় এবং বলে সে আছে বলে কি গাছে লোক বসবে না।
৫. বাবু ফুলগাছে বসে থাকায় করে খুব মুশকিল হল।
উঃ। বাবু ফুলগাছে বসে থাকায় মৌমাছির খুব মুশকিল হল।
৬. লেখক সকাল থেকে সন্ধে অবধি কীসের বই পড়েছেন?
উঃ। সকাল থেকে সঙ্গে অবধি লেখক পক্ষী সম্পর্কিত বই পড়েছেন।
৮। লেখকের বই পড়া হয়ে গেছে?
উঃ লেখকের আপশোস হল এই জন্য যে পাখি সম্বন্ধে এত বই পড়া হল কিন্তু তাদের সেখানে পাখিই নেই।
২. সমার্থক শব্দ লেখো : পাখি, বই, মৌমাছি, ফুল
উঃ। পাখি- পক্ষী, বিহঙ্গ,
বই-পুস্তক, পুথি , কেতাব।
মৌমাছি - অলি, মধুকর,ভ্রমর।
ফুল -পুষ্প, প্রসূন, কলি।
cover topics
"লিমেরিক ছন্দ"
"লিমেরিক কবিতার উদাহরণ"
"লিমেরিক লেখার নিয়ম"
"ঝড় কবিতার প্রশ্ন উত্তর"
"Limerick কি"
মন্তব্যসমূহ