গান : শরৎ তোমার
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
মর্মার্থ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন বিষয় নিয়ে বহু গান রচনা করেছেন। তার মধ্যে রয়েছে ঋতু বৈচিত্র্যের কথা। এই গানটি রবীন্দ্রনাথ শরৎ ঋতুর রূপের সৌন্দর্য নিয়ে রচনা করেছেন। কবি বলেছেন শরৎ ঋতুর দিনে সূর্যের আলোর অঞ্জলি যেন হাত ছাপিয়ে উপচে পড়ছে। শরৎ-এর ভোরের শিশির ধোওয়া কুন্তল অর্থাৎ চুল ও বনের পথে লুটিয়ে পড়া আঁচলে আজ প্রভাতের হৃদয় চঞ্চল হয়ে উঠেছে। মানিক দিয়ে গাঁথা শরৎ ঋতুর হাতের কাঁকন, বনের সবুজ আঙিনায় ঝিলিক দিয়ে ওঠে। কুঞ্জে কুঞ্জে গুন গুন সংগীতে শরৎ ঋতু নাচের ভঙ্গিতে তার ওড়না উড়িয়ে দেয়। তা দেখে শিউলি বনের হৃদয় আন্দোলিত হয়ে ওঠে।
ব্যাকরণের প্রশ্নোত্তর:
শব্দার্থ : অরুণ—সূর্য। অঞ্জলি—আঁজলা, দেবতার উদ্দেশ্যে দেওয়া ফুল। মোহন—মুগ্ধকারী। অঙ্গুলি- আঙুল। কুন্তল—চুল! হৃদয়-মন। চঞ্চলি–চঞ্চল হয়ে ওঠে। মানিক-রত্নবিশেষ। কঙ্কন -কাঁকন, হাতের গয়না। ঝিলিক – ঝলকানি। শ্যামল—সবুজ। অঙ্গনে -আঙিনাতে। গুঞ্জরন-গুনগুন করা। ভঙ্গি- ধরন। আন্দোলি— দুলে উঠে।
বাক্য রচনা করো
শিউলি—শরৎকালে শিউলি ফুল ফোটে।
মানিক-মানিক একটি মূল্যবান রত্ন।
হৃদয়—শব্দ ঋতুর সৌন্দর্য হৃদয় ভরিয়ে দেয়।
বুক - মেঘের ডাকে বুক গুরগুর করে।
শরৎ -শরৎকালে দুর্গাপূজা হয়।
অঞ্জলি–ছাত্রছাত্রীরা সরস্বতী পূজায় অঞ্জলি দেয়।
শিশির-শীতের ভোরে গাছের উপর শিশির পাড়ে।
ঝিলিক–আকাশে বিদ্যুতের ঝিলিক দেখা যাচ্ছে।
মৌখিক প্রশ্ন ও উত্তর :
প্রঃ ১. কী মোহন অঙ্গুলি ছাপিয়ে গেল?
উঃ। শরতের অরুণ আলোর অঞ্জলি মোহন অঙ্গুলি ছাপিয়ে গেল।
প্রঃ ২. কার হৃদয় চঞ্চল হয়ে ওঠে?
উঃ। প্রভাতের হৃদয় চঞ্চল হয়ে ওঠে।
প্রঃ ৩. শরতের কঙ্কনে কী গাঁথা রয়েছে?
উঃ। শরতের কঙ্কনে মানিক গাঁথা রয়েছে।
৪. শরৎ ঋতু কীভাবে ওড়না ওড়ায়?
উঃ। শরৎ ঋতু নাচের ভঙ্গিতে ওড়না ওড়ায়।
প্রঃ ৫. শরতের অঞ্চল কোথায় লুটিয়ে পড়েছে?
উঃ। শরতের অঞ্চল বনের পথে লুটিয়ে পড়েছে।
প্রঃ ৬. কার বুক আন্দোলিত হয়ে ওঠে।
উঃ। শিউলি বনের বুক আন্দোলিত হয়ে ওঠে।
৭. কোথায় ঝিলিক লাগায়?
উঃ শ্যামল অঙ্গনে ঝিলিক লাগায়।
প্রঃ ৮. শরতের কুন্তল কী দিয়ে ধোওয়া ?
উঃ। শরতের কুন্তল শিশির দিয়ে ধোওয়া।
প্রঃ৯. ' আন্দোলি' শব্দের অর্থ কী?
উঃ। 'আন্দোলি' শব্দের অর্থ দুলে ওঠা।
প্রঃ ১০. শিউলি ছাড়া শরৎকালে আর কী কী ফুল ফুটতে তুমি দেখেছ?
উঃ। পদ্ম ও কাশফুল।
মন্তব্যসমূহ